১২/১. অধ্যায়ঃ
ঊপদেশ হাদিস ১৭২ - মতভেদে সুন্নাহ আঁকড়ে ধরা
বিদ‘আত
মতভেদের সময়ে করণীয়: সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরা
ঊপদেশ : ১৭২
ঊপদেশহাদিস নম্বর ১৭২
عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ قَالَ صَلَّى بِنَا رَسُوْلُ اللهِ ﷺ ذَاتَ يَوْمٍ ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيْغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُوْنُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقَالَ قَائِلٌ يَا رَسُوْلَ اللهِ كَأَنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَافَقَالَ أُوْصِيْكُمْ بِتَقْوَى اللهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ كَانَ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِى فَسَيَرَى اخْتِلاَفًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ.
ইরবায বিন সারিয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) একদিন আমাদের নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। অতঃপর আমাদেরকে এমন মর্মস্পর্শী ভাষায় ওয়াজ করলেন যে, চক্ষু সমূহ অশ্রুসজল হয়ে গেল এবং হৃদয় সমূহ ভীত-বিহ্বল হয়ে গেল। এমন সময় একজন লোক বলে উঠল, হে আল্লাহর রাসূল (ﷺ)! মনে হচ্ছে এটা বিদায়ী উপদেশ। অতএব আপনি আমাদেরকে আরও বেশী উপদেশ দিন।তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি এবং তোমাদের আমীরের আদেশ শুনতে ও মান্য করতে উপদেশ দিচ্ছি যদিও তিনি একজন হাবশী গোলাম হন। কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, তারা সত্বর বহু মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নাতকে এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশেদ্বীনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। তাকে কঠিনভাবে ধরবে এবং মাড়ির দাঁত সমূহ দিয়ে কামড়ে ধরে থাকবে। সাবধান! দ্বীনের মধ্যে নতুন সৃষ্টি হতে দূরে থাকবে। কেননা (দ্বীনের ব্যাপারে) যেকোন নতুন সৃষ্টি হল বিদআত এবং প্রত্যেক বিদআত হল পথভ্রষ্টতা’ (আহমাদ, আবুদাঊদ, তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হা/১৬৫)।
ঊপদেশ হাদিস ১৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর একটি গভীর উপদেশ এসেছে। তিনি তাকওয়া অবলম্বন, আমীরের কথা শোনা ও মানার কথা বলেছেন, যদিও তিনি হাবশী গোলাম হন। এরপর জানিয়েছেন, তাঁর পরে যারা বেঁচে থাকবে তারা অনেক মতভেদ দেখবে। সেই সময়ে করণীয় হলো রাসূলের সুন্নাহ এবং সুপথপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাহ শক্তভাবে ধরে রাখা। তিনি আরও সতর্ক করেছেন, দ্বীনের নতুন সৃষ্টি থেকে দূরে থাকতে; কারণ প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত, আর প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা। এই হাদিস মুসলিমকে আবেগ নয়, প্রমাণিত সুন্নাহর দিকে ফিরিয়ে দেয়। মতভেদে বিভ্রান্ত না হয়ে তাকওয়া, আনুগত্য ও সুন্নাহ—এই তিনটি বিষয় ধরে রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মতভেদের সময় রাসূলের সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরতে হবে।
- খুলাফায়ে রাশেদীনের পথও অনুসরণের গুরুত্বপূর্ণ দিশা।
- দ্বীনের নতুন সৃষ্টি থেকে সতর্ক থাকা দরকার।
- তাকওয়া ও বৈধ নেতৃত্বের আনুগত্য মুসলিম জীবনে গুরুত্বপূর্ণ।
