৬/৯. অধ্যায়ঃ
কুরআন নির্ধারিত অংশে ভাগ করে তিলাওয়াত করা
সুনানে আবু দাউদ : ১৩৯৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৩৯৬
حَدَّثَنَا عَبَّادُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَلْقَمَةَ، وَالأَسْوَدِ، قَالاَ أَتَى ابْنَ مَسْعُودٍ رَجُلٌ فَقَالَ إِنِّي أَقْرَأُ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ . فَقَالَ أَهَذًّا كَهَذِّ الشِّعْرِ وَنَثْرًا كَنَثْرِ الدَّقَلِ لَكِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ النَّظَائِرَ السُّورَتَيْنِ فِي رَكْعَةٍ الرَّحْمَنَ وَالنَّجْمَ فِي رَكْعَةٍ وَاقْتَرَبَتْ وَالْحَاقَّةَ فِي رَكْعَةٍ وَالطُّورَ وَالذَّارِيَاتِ فِي رَكْعَةٍ وَإِذَا وَقَعَتْ وَن فِي رَكْعَةٍ وَسَأَلَ سَائِلٌ وَالنَّازِعَاتِ فِي رَكْعَةٍ وَوَيْلٌ لِلْمُطَفِّفِينَ وَعَبَسَ فِي رَكْعَةٍ وَالْمُدَّثِّرَ وَالْمُزَّمِّلَ فِي رَكْعَةٍ وَهَلْ أَتَى وَلاَ أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ فِي رَكْعَةٍ . وَعَمَّ يَتَسَاءَلُونَ وَالْمُرْسَلاَتِ فِي رَكْعَةٍ وَالدُّخَانَ وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ فِي رَكْعَةٍ . قَالَ أَبُو دَاوُدَ هَذَا تَأْلِيفُ ابْنِ مَسْعُودٍ رَحِمَهُ اللَّهُ .
‘আলক্বামাহ ও আল-আসওয়াদ (রহঃ) হতে বর্ণিতঃ
তারা উভয়ে বলেন, এক ব্যক্তি ইবনু মাসউদ (রাঃ)-এর নিকটে এসে বললো, “আমি মুফাস্সাল সূরাগুলো (সূরা হুজরাত থেকে সূরা নাস পর্যন্ত) এক রাকাতে পাঠ করে থাকি।” তিনি বললেন, “এটা তো (খুবই দ্রুত তিলাওয়াত) কবিতা পাঠের অনুরূপ কিংবা গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ার মতই। অথচ নবী (ﷺ) সমান দৈর্ঘ্যের দুটি সূরা একত্রে এক রাকাতে তিলাওয়াত করতেন।যেমন,(১) সূরা আর-রহমান ও আন-নাজম এক রাকাতে এবং(২) ওয়াকতারাবাত ও আল-হাক্কা আরেক রাকাতে।(৩) সূরা আত-তুর ও ওয়াজ-জারিয়াত এক রাকাতে এবং(৪) সূরা ইযা ওয়াকাত ও সূরা নুন অপর রাকাতে।(৫) সাআলা সায়িলুন ও ওয়ান-নাযিয়াতি এক রাকাতে,(৬) ওয়াইলুল্লিল মুতাফফিফিন ও আবাসা আরেক রাকাতে।(৭) আল-মুদ্দাস্সির ও আল-মুয্যাম্মিল এক রাকাতে এবং(৮) হাল আতা ও লা উক্সিমু বি-ইয়াওমিল কেয়ামা অপর রাকাতে,(৯) আম্মা ইয়াতাসাআলুন ও আল-মুর্সালাত এক রাকাতে এবং(১০) আদ-দুখান ও ইযা-শশামসু কুওয়্যিরাত অপর রাকাতে।”ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, “কুরআনের সূরাগুলোর এ তারতীব আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর।”
সহীহ : বুখারী ও মুসলিম।
