২৫/৩৪. অধ্যায়ঃ

তামাত্তু’, কিরান ও ইফরাদ হজ্জ করা এবং যার সঙ্গে কুরবানির জন্তু নেই তার জন্য হজ্জের ইহরাম পরিত্যাগ করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ১৫৬৯

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ الأَعْوَرُ عَنْ شُعْبَةَ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ قَالَ اخْتَلَفَ عَلِيٌّ وَعُثْمَانُ وَهُمَا بِعُسْفَانَ فِي الْمُتْعَةِ فَقَالَ عَلِيٌّ مَا تُرِيدُ إِلاَّ أَنْ تَنْهَى عَنْ أَمْرٍ فَعَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا رَأَى ذَلِكَ عَلِيٌّ أَهَلَّ بِهِمَا جَمِيعًا

সা’ঈদ ইব্‌নু মুসায়্যাব (রাঃ) হতে বর্ণিতঃ

‘উসফান নামক স্থানে অবস্থানকালে আলী ও উসমান (রাঃ)-এর মধ্যে হজ্জে তামাত্তু করা সম্পর্কে পরস্পরে দ্বিমত সৃষ্টি হয়। আলী (রাঃ) উসমান (রাঃ)-কে লক্ষ্য করে বললেন, আল্লাহর রাসূল (ﷺ) যে কাজ করেছেন, আপনি কি তা হতে বারণ করতে চান? উসমান (রাঃ) বললেন, আমাকে আমার অবস্থায় থাকতে দিন। আলী (রাঃ) এ অবস্থা দেখে হজ্জ ও উমরা উভয়ের ইহরাম বাঁধেন।

(১৫৬৩) (আঃপ্রঃ ১৪৬৬, ইঃফাঃ ১৪৭২)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন