২৮/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ১৮২৩ - ইহরামে হালাল শিকারকৃত গোশত
শিকার্য জন্তু হত্যা করার জন্য মুহরিম কোন গাইর মুহরিম ব্যক্তিকে সহযোগিতা করবে না।
ইহরামে শিকারকৃত গোশত নিয়ে সন্দেহ হলে করণীয়
সহীহ বুখারী : ১৮২৩
সহীহ বুখারীহাদিস নম্বর ১৮২৩
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا صَالِحُ بْنُ كَيْسَانَ، عَنْ أَبِي مُحَمَّدٍ، نَافِعٍ مَوْلَى أَبِي قَتَادَةَ سَمِعَ أَبَا قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ بِالْقَاحَةِ مِنَ الْمَدِينَةِ عَلَى ثَلاَثٍ ح. وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا صَالِحُ بْنُ كَيْسَانَ عَنْ أَبِي مُحَمَّدٍ عَنْ أَبِي قَتَادَةَ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ﷺ بِالْقَاحَةِ، وَمِنَّا الْمُحْرِمُ، وَمِنَّا غَيْرُ الْمُحْرِمِ، فَرَأَيْتُ أَصْحَابِي يَتَرَاءَوْنَ شَيْئًا فَنَظَرْتُ، فَإِذَا حِمَارُ وَحْشٍ ـ يَعْنِي وَقَعَ سَوْطُهُ ـ فَقَالُوا لاَ نُعِينُكَ عَلَيْهِ بِشَىْءٍ، إِنَّا مُحْرِمُونَ.فَتَنَاوَلْتُهُ فَأَخَذْتُهُ، ثُمَّ أَتَيْتُ الْحِمَارَ مِنْ وَرَاءِ أَكَمَةٍ، فَعَقَرْتُهُ، فَأَتَيْتُ بِهِ أَصْحَابِي، فَقَالَ بَعْضُهُمْ كُلُوا. وَقَالَ بَعْضُهُمْ لاَ تَأْكُلُوا. فَأَتَيْتُ النَّبِيَّ ﷺ وَهُوَ أَمَامَنَا، فَسَأَلْتُهُ فَقَالَ «كُلُوهُ حَلاَلٌ».قَالَ لَنَا عَمْرٌو اذْهَبُوا إِلَى صَالِحٍ فَسَلُوهُ عَنْ هَذَا وَغَيْرِهِ، وَقَدِمَ عَلَيْنَا هَا هُنَا.
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
মাদীনাহ হতে তিন মারহালা দূরে অবস্থিত কাহা নামক স্থানে আমরা রাসূল (ﷺ) এর সাথে ছিলাম। নবী (ﷺ) ও আমাদের কেউ ইহরামধারী ছিলেন আর কেউ ছিলেন ইহরামবিহীন। এ সময় আমি আমার সাথী সাহাবীদেরকে দেখলাম তাঁরা একে অন্যকে কিছু দেখাচ্ছেন। আমি তাকাতেই একটি বন্য গাধা দেখতে পেলাম। (রাবী বলেন) এ সময় তাঁর চাবুকটি পড়ে গেল। (তিনি আনিয়ে দেয়ার কথা বললে) সকলেই বললেন, আমরা মুহরিম। তাই এ কাজে আমরা তোমাকে সাহায্য করতে পারব না।অবশেষে আমি নিজেই তা উঠিয়ে নিলাম এরপর টিলার পিছন দিক হতে গাধাটির কাছে এসে তা শিকার করে সাহাবীদের কাছে নিয়ে আসলাম। তাঁদের কেউ বললেন, খাও, আবার কেউ বললেন, খেয়ো না। সুতরাং গাধাটি আমি নবী (ﷺ) এর নিকট নিয়ে আসলাম। তিনি আমাদের সকলের আগে ছিলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ খাও, এতো হালাল। সুফইয়ান (রহঃ) বলেন, আমাদের কে আমর ইব্নু দীনার বললেন, তোমরা সালিহ (রহঃ) এবং অন্যান্যের নিকট গিয়ে এ সম্বন্ধে জিজ্ঞেস কর। তিনি আমাদের এখানে আগমন করেছিলেন।
সহীহ বুখারী হাদিস ১৮২৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে দেখা যায়, কাহা নামক স্থানে সাহাবীদের মধ্যে কেউ ইহরাম অবস্থায় ছিলেন, কেউ ছিলেন না। আবু কাতাদা রা. একটি বন্য গাধা দেখেন। তাঁর চাবুক পড়ে গেলে মুহরিম সঙ্গীরা ইহরামের কারণে সাহায্য করেননি। তিনি নিজেই চাবুক তুলে শিকার করেন এবং সেটি সঙ্গীদের কাছে আনেন। এরপর সাহাবীদের মধ্যে মতভেদ দেখা দেয়। কেউ বললেন, খাও; কেউ বললেন, খেয়ো না। আবু কাতাদা রা. বিষয়টি নবী صلى الله عليه وسلم-এর কাছে নিয়ে গেলে তিনি বললেন, খাও, এটি হালাল। এই হাদিস ইহরামে শিকারকৃত গোশত বিষয়ে সন্দেহ দূর করতে নবী صلى الله عليه وسلم-এর সরাসরি নির্দেশকে সামনে আনে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধর্মীয় বিষয়ে মতভেদ হলে নির্ভরযোগ্য নির্দেশ নেওয়া দরকার।
- মুহরিম সাহাবীরা শিকারে সামান্য সাহায্য করতেও বিরত ছিলেন।
- নবী صلى الله عليه وسلم স্পষ্টভাবে বলেছেন, খাও, এটি হালাল।
- সন্দেহের সময় তাড়াহুড়া না করে জিজ্ঞেস করা উত্তম।
