৫৬/১২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৮০৭ - কুরআন সংকলন ও সত্য সাক্ষ্যের মর্যাদা
আল্লাহ তা‘আলার বাণীঃ “মু‘মিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।” (আল-আহযাব ২৩)
কুরআন সংকলনে সতর্কতা ও খুযাইমা (রাঃ)-এর সাক্ষ্যের মর্যাদা
সহীহ বুখারী : ২৮০৭
সহীহ বুখারীহাদিস নম্বর ২৮০৭
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، أُرَاهُ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ ـ رضى الله عنه ـ قَالَ نَسَخْتُ الصُّحُفَ فِي الْمَصَاحِفِ، فَفَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ ﷺ يَقْرَأُ بِهَا، فَلَمْ أَجِدْهَا إِلاَّ مَعَ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ الأَنْصَارِيِّ الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ، وَهْوَ قَوْلُهُ ﴾مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ﴿
যাইদ ইব্নু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
আমি কোরআনের আয়াতসমূহ একত্রিত করে একটি মুসহাফে লিপিবদ্ধ করলাম, তখন সূরা আহযাবের একটি আয়াত আমি পেলাম না যা আল্লাহর রাসূল (ﷺ)-কে পড়তে শুনেছি। একমাত্র খুযাইমাহ বিন সাবিত আনসারী (রাঃ)-এর নিকট পেলাম। যার সাক্ষ্যকে আল্লাহর রাসূল (ﷺ) দু‘ব্যক্তির সাক্ষ্যের সমান গণ্য করেছিলেন।সে আয়াতটি হলোঃ “মুমিনদের মধ্য হতে কিছু সংখ্যক আল্লাহর সঙ্গে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে।” (আল-আহযাবঃ ২৩)।
সহীহ বুখারী হাদিস ২৮০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো কুরআন সংকলন ও সাক্ষ্যের মর্যাদা। যায়দ ইবন সাবিত (রাঃ) বলেন, তিনি কুরআনের আয়াতসমূহ মুসহাফে লিপিবদ্ধ করার সময় সূরা আহযাবের একটি আয়াত খুঁজে পাননি, যদিও তিনি নবী (صلى الله عليه وسلم)-কে তা পড়তে শুনেছিলেন। পরে আয়াতটি খুযাইমা ইবন সাবিত আনসারী (রাঃ)-এর কাছে পাওয়া যায়। তাঁর সাক্ষ্যকে নবী (صلى الله عليه وسلم) দুই ব্যক্তির সাক্ষ্যের সমান গণ্য করেছিলেন। আয়াতটি হলো, মুমিনদের মধ্যে কিছু মানুষ আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণ করেছে। এই হাদিসে কুরআন সংরক্ষণে সাহাবীদের সতর্কতা, সাক্ষ্যের গুরুত্ব এবং আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূরণের মর্যাদা স্পষ্ট হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআন সংকলনে সাহাবীরা অত্যন্ত সতর্ক ছিলেন।
- সত্য সাক্ষ্য ইসলামে বড় আমানত।
- আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণ করা মুমিনের গুণ।
- ধর্মীয় বিষয়ে যাচাই ও নির্ভরযোগ্যতা জরুরি।
