৬৪/৫৪. অধ্যায়ঃ
পরিচ্ছেদ নেই
সহিহ বুখারী : ৪৩০৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩০৮
مُحَمَّدُ بْنُ أَبِيْ بَكْرٍ حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ أَبِيْ عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ مُجَاشِعِ بْنِ مَسْعُوْدٍ انْطَلَقْتُ بِأَبِيْ مَعْبَدٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لِيُبَايِعَهُ عَلَى الْهِجْرَةِ قَالَ مَضَتْ الْهِجْرَةُ لِأَهْلِهَا أُبَايِعُهُ عَلَى الإِسْلَامِ وَالْجِهَادِ فَلَقِيْتُ أَبَا مَعْبَدٍ فَسَأَلْتُهُ فَقَالَ صَدَقَ مُجَاشِعٌ وَقَالَ خَالِدٌ عَنْ أَبِيْ عُثْمَانَ عَنْ مُجَاشِعٍ أَنَّهُ جَاءَ بِأَخِيْهِ مُجَالِدٍ.>
মুজাশি' ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবু মা’বাদ (রাঃ) (মুজালিদ)-কে নিয়ে নবী (ﷺ)-এর কাছে গেলাম, যেন তিনি তাঁর নিকট হতে হিজরতের জন্য বাইআত গ্রহণ করেন। তখন তিনি [নবী (ﷺ)] বললেন, হিজরতকারীদের জন্য হিজরত অতিক্রান্ত হয়ে গেছে। আমি তাঁর নিকট হতে ইসলাম ও জিহাদের জন্য বাইআত গ্রহণ করব। [বর্ণনাকারী আবু উসমান নাহদী (রহঃ) বলেন] এরপরে আমি আবু মা’বাদ-এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, মুজাশি সত্যই বলেছেন। অন্য সনদে খালিদ (রহঃ) আবু উসমান (রহঃ)-এর মাধ্যমে মুজাশি (রাঃ) হতে বর্ণিত যে, তিনি তাঁর ভাই মুজালিদ (রাঃ)-কে নিয়ে এসেছিলেন।
[২৯৬২, ২৯৬৩] (আধুনিক প্রকাশনীঃ ৩৯৬৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৯৭২)
