৬৪/৬২. অধ্যায়ঃ
বিদায় হাজ্জের পূর্বে আলী ইবনু আবু ত্বলিব এবং খালিদ ইবনু ওয়ালিদ (রাঃ)-কে ইয়ামানে প্রেরণ
সহিহ বুখারী : ৪৩৫২
সহিহ বুখারীহাদিস নম্বর ৪৩৫২
الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيْمَ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا أَنْ يُقِيْمَ عَلَى إِحْرَامِهِ زَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ فَقَدِمَ عَلِيُّ بْنُ أَبِيْ طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ بِسِعَايَتِهِ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَ أَهْلَلْتَ يَا عَلِيُّ قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ قَالَ وَأَهْدَى لَهُ عَلِيٌّ هَدْيًا.
জাবির (রা.) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আলী (রাঃ)-কে তাঁর কৃত ইহরামের উপর স্থির থাকার নির্দেশ দিয়েছিলেন। মুহাম্মাদ ইবন বকর জুরাইয-আতা (রহঃ)-জাবির (রাঃ) সূত্রে আরও বর্ণনা করেন যে, জাবির (রাঃ) বলেছেন: আলী ইবন আবু তালিব তাঁর আদায়কৃত কর খুমুস নিয়ে (মক্কায়) আসলেন। তখন নবী (ﷺ) তাঁকে বললেন, হে আলী! তুমি কিসের ইহরাম বেঁধেছ? তিনি বললেন, নবী (ﷺ) যেটির ইহরাম বেঁধেছেন। নবী (ﷺ) বললেন, তাহলে তুমি কুরবানির পশু পাঠিয়ে দাও এবং ইহরাম বাঁধা এ অবস্থায় অবস্থান করতে থাক। বর্ণনাকারী [জাবির (রাঃ)] বলেন, সে সময় আলী (রাঃ) নবী (ﷺ)-এর জন্য কুরবানির পশু পাঠিয়েছিলেন।
[১৫৫৭; মুসলিম ১৫/১৭, হাঃ ১২১৬] (আধুনিক প্রকাশনীঃ ৪০০৭,ইসলামী ফাউন্ডেশনঃ ৪০১১)
