৬৫/২৩২. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৪৭৪৬ - লি‘আনের পর বিচ্ছেদ ও মিরাসের নিয়ম

এবং পঞ্চমবারে বলবে, সে মিথ্যাচারী হলে তার ওপর নেমে আসবে আল্লাহর লা‘নাত। (সূরা নূর ২৪/৭)

লি‘আনের পর সন্তান ও মিরাস: হাদিসের সহজ ব্যাখ্যা

সহীহ বুখারীহাদিস নম্বর ৪৭৪৬

سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيْعِ حَدَّثَنَا فُلَيْحٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَجُلًا أَتَى رَسُوْلَ اللهِ ﷺ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ أَرَأَيْتَ رَجُلًا رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُوْنَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَأَنْزَلَ اللهُ فِيْهِمَا مَا ذُكِرَ فِي الْقُرْآنِ مِنْ التَّلَاعُنِ فَقَالَ لَهُ رَسُوْلُ اللهِ ﷺ قَدْ قُضِيَ فِيْكَ وَفِي امْرَأَتِكَ قَالَ فَتَلَاعَنَا وَأَنَا شَاهِدٌ عِنْدَ رَسُوْلِ اللهِ ﷺ فَفَارَقَهَا فَكَانَتْ سُنَّةً أَنْ يُفَرَّقَ بَيْنَ الْمُتَلَاعِنَيْنِ وَكَانَتْ حَامِلًا فَأَنْكَرَ حَمْلَهَا وَكَانَ ابْنُهَا يُدْعَى إِلَيْهَا ثُمَّ جَرَتْ السُّنَّةُ فِي الْمِيْرَاثِ أَنْ يَرِثَهَا وَتَرِثَ مِنْهُ مَا فَرَضَ اللهُ لَهَا

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! আপনি আমাকে বলুন তো, এক লোক তার স্ত্রীর সঙ্গে এক লোককে দেখতে পেল। সে কী তাকে হত্যা করবে? যার ফলে আপনারা তাকে হত্যা করবেন অথবা সে আর কী করতে পারে! তারপর আল্লাহ্ তা‘আলা এ দু’জন সম্পর্কে আয়াত অবতীর্ণ করেন, যা কোরআনে পারস্পরিক লা‘নত করা সম্পর্কে বর্ণিত। তখন তাকে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমার ও তোমার স্ত্রী সম্পর্কে ফয়সালা হয়ে গেছে। বর্ণনাকারী বলেন, তারা উভয়ে পরস্পর ‘লিয়ান’ করল। তখন আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম।তারপর সে তার স্ত্রীকে পৃথক করে দিল। এরপর নিয়ম হয়ে গেল যে, লিয়ানকারী উভয়কে পৃথক করে দেয়া হবে। মহিলাটি অন্তঃসত্ত্বা ছিল, তার স্বামী তার গর্ভ অস্বীকার করল। সুতরাং সন্তানটিকে তার মায়ের সঙ্গে সম্পর্কিত করে ডাকা হত। তারপর উত্তরাধিকার স্বত্বে এ নিয়ম চালু হল যে, সন্তান মায়ের ‘মিরাস’ পাবে। আর মাতাও সন্তানের ‘মিরাস’ পাবে, যা আল্লাহ্ তা‘আলা তার ব্যাপারে নির্ধারণ করে দিয়েছেন।

সহীহ বুখারী হাদিস ৪৭৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে স্ত্রীর সঙ্গে অন্য পুরুষকে দেখার ব্যাপারে প্রশ্ন করে। এরপর আল্লাহ তা‘আলা তাদের সম্পর্কে কুরআনে লি‘আনের বিধান অবতীর্ণ করেন। নবী صلى الله عليه وسلم বলেন, তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে ফয়সালা হয়ে গেছে। বর্ণনাকারী সাহল (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে উপস্থিত ছিলেন, যখন তারা দুজন লি‘আন করে। তারপর লোকটি তার স্ত্রীকে পৃথক করে দেয়। এর পর থেকে নিয়ম হলো, লি‘আনকারী দুজনকে আলাদা করে দেওয়া হবে। মহিলাটি গর্ভবতী ছিল, স্বামী গর্ভ অস্বীকার করল, তাই সন্তান মায়ের নামে পরিচিত হলো এবং মা-সন্তানের মিরাসের সম্পর্ক নির্ধারিত হলো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লি‘আনের ক্ষেত্রে কুরআনের ফয়সালা অনুসরণ করা হয়েছে।
  • লি‘আনকারী স্বামী-স্ত্রীকে পৃথক করার নিয়ম এই বর্ণনায় এসেছে।
  • অস্বীকৃত সন্তানের পরিচয় মায়ের সঙ্গে যুক্ত করা হয়েছে।
  • মা ও সন্তানের মিরাসের সম্পর্ক নির্ধারিত হয়েছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন