১২/০. অধ্যায়ঃ
ঘোড়ার গোশতের বৈধতা
বুলুগুল মারাম : ১৩২৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩২৯
وَعَنْ أَسْمَاءِ بِنْتِ أَبِي بَكْرٍ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: نَحَرْنَا عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَرَسًا, فَأَكَلْنَاهُ. مُتَّفَقٌ عَلَيْهِ
আসমা বিনতু আবী বাকর (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি’ ওয়া সাল্লাম) এর যুগে ঘোড়া নাহর (যাবাহ) করেছিলাম ও এর গোশত খেয়েছিলাম। [১৪৩৬]
[১৪৩৬] বুখারী ৫৫১১, ৫৫১২, মুসলিম ১৯৪২, নাসায়ী ৪৪২১, ইবনু মাজাহ ৩১৯০, আহমাদ ২৬৩৭৯, ২৬৩৯০, দারেমী ১৯৯২।
