১২/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১৩৩৩ - শিকারী কুকুর, তীর ও বিসমিল্লাহর বিধান
শিকার ও যবহকৃত জন্তু - ধারালো এবং জখম করা যায় এমন অস্ত্র দ্বারা শিকার করা
শিকারী কুকুর ও তীরের শিকার: বিসমিল্লাহ ও নিরাপদ খাদ্যের নিয়ম
বুলুগুল মারাম : ১৩৩৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৩৩
وَعَنْ عَدِيِّ بنِ حَاتِمٍ - رضي الله عنه - قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ - ﷺ: «إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ, فَإِنْ أَمْسَكَ عَلَيْكَ فَأَدْرَكْتَهُ حَيًّا فَاذْبَحْهُ, وَإِنْ أَدْرَكْتَهُ قَدْ قُتِلَ وَلَمْ يُؤْكَلْ مِنْهُ فَكُلْهُ, وَإِنْ وَجَدْتَ مَعَ كَلْبِكَ كَلْبًا غَيْرَهُ وَقَدْ قُتِلَ فَلَا تَأْكُلْ، فَإِنَّكَ لَا تَدْرِي أَيَّهُمَا قَتَلَهُ, وَإِنْ رَمَيْتَ سَهْمَكَ فَاذْكُرِ اسْمَ اللَّهِ, فَإِنْ غَابَ عَنْكَ يَوْمًا, فَلَمْ تَجِدْ فِيهِ إِلَّا أَثَرَ سَهْمِكَ, فَكُلْ إِنْ شِئْتَ, وَإِنْ وَجَدْتَهُ غَرِيقًا فِي الْمَاءِ, فَلَا تَأْكُلْ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَهَذَا لَفْظُ مُسْلِمٍ
আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেনঃ তুমি যদি তোমার কুকুরকে শিকার ধরার জন্য পাঠাবে বিসমিল্লাহ বলে পাঠাবে, যদি সে শিকারকে তোমার জন্য রেখে দেয় এবং তুমি তা জীবিত পাও তবে জবাই করবে। আর যদি তুমি দেখ যে, কুকুর তার শিকারকে মেরে ফেলেছে কিন্তু সে তা হতে কিছু খায়নি, তবে তুমি তা খেতে পার। আর যদি তুমি তোমার কুকুরের সাথে অন্য কুকুর দেখতে পাও এবং সেগুলো শিকার ধরে মেরে ফেলে, তা হলে তা খাবে না। কেননা, তুমি তো জান না যে, কোন্ কুকুরটি হত্যা করেছে? আর যদি তুমি শিকারের প্রতি তীর নিক্ষেপ কর তখন বিসমিল্লাহ বলবে।এরপর তা একদিন বা দু’দিন পর এমন অবস্থায় হাতে পাও যে, তার গায়ে তোমার তীরের আঘাত ব্যতীত অন্য কিছু নেই, তাহলে খাও। আর যদি তা পানির মধ্যে পড়ে থাকে, তাহলে তা খাবে না। [১৪৪০]
[১৪৪০] বুখারী ১৭৫, ২০৫৪, ৫৪৭৫, ৫৪৭৭, ৫৪৮৩, মুসলিম ১৯২৯।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১৩৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে শিকারের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম একসঙ্গে এসেছে। আদী ইবনু হাতিম (রাঃ)-কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, কুকুর শিকারে পাঠালে আল্লাহর নাম নিতে হবে। কুকুর শিকার ধরে রাখলে এবং শিকার জীবিত পাওয়া গেলে জবাই করতে হবে। যদি কুকুর মেরে ফেলে কিন্তু শিকার থেকে কিছু না খায়, তবে খাওয়া যাবে। তবে নিজের কুকুরের সঙ্গে অন্য কুকুর পাওয়া গেলে এবং কোনটি হত্যা করেছে জানা না থাকলে খাওয়া যাবে না। তীর নিক্ষেপের সময়ও বিসমিল্লাহ বলতে হবে। পরে শিকার পাওয়া গেলে যদি শুধু নিজের তীরের আঘাত থাকে, খাওয়া যায়; কিন্তু পানিতে ডুবে থাকলে খাওয়া যাবে না। মূল শিক্ষা হলো, শিকারে আল্লাহর নাম, কারণ জানা এবং সন্দেহ এড়ানো জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিকারী কুকুর বা তীর ছাড়ার সময় বিসমিল্লাহ বলা দরকার।
- শিকার জীবিত পাওয়া গেলে জবাই করতে হবে।
- অন্য কুকুর বা পানি পড়ে মৃত্যুর সন্দেহ হলে খাওয়া থেকে বিরত থাকতে হবে।
