১২/১. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৩৩৪ - তীরের ধারালো আঘাত ও থেতলে মরার বিধান

শিকার ও যবহকৃত জন্তু - পালকবিহীন তীর দ্বারা শিকার করা

তীরের শিকার খাওয়ার বিধান: ধারালো আঘাত ও ওয়াকীযের পার্থক্য

বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৩৪

وَعَنْ عَدِيٍّ قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ - ﷺ - عَنْ صَيْدِ الْمِعْرَاضِ فَقَالَ: «إِذَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ, وَإِذَا أَصَبْتَ بِعَرْضِهِ, فَقُتِلَ, فَإِنَّهُ وَقِيذٌ, فَلَا تَأْكُلْ». رَوَاهُ الْبُخَارِيُّ

আদী ইবনু হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেনঃ যদি তীরের ধারালো অংশ দ্বারা আঘাত করে থাক তাহলে খাও, আর যদি ফলার আঘাত লেগে থাকে এবং শিকারটি মারা যায় তাহলে খেও না। কেননা, সেটি ওয়াকীয বা থেতলে মরার মধ্যে গণ্য। [১৪৪১]

[১৪৪১] তিরমিযী ১৪৬৫, ১৪৬৯, ১৪৭০, নাসায়ী ৪২৬৪, ৪২৬৫, আবূ দাঊদ ২৮৪৭, ২৮৫১, ২৮৫৩, ইবনু মাজাহ ২১১৩, ৩২০৮, ৩২১২, আহমাদ ১৭১৮, ১৭৭৯১, দারেমী ২০০২।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৩৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আদী (রাঃ) তীরের শিকার সম্পর্কে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করেন। নবীজি বলেন, যদি তীরের ধারালো অংশ আঘাত করে, তাহলে শিকার খাওয়া যাবে। কিন্তু যদি তীরের চওড়া বা ফলার আঘাতে শিকার মারা যায়, তাহলে খাওয়া যাবে না; কারণ সেটি ওয়াকীয, অর্থাৎ থেতলে মারা প্রাণীর মতো। এই হাদিসের শিক্ষা হলো, শিকারের বৈধতা শুধু প্রাণী মারা যাওয়ার ওপর নির্ভর করে না, কীভাবে মারা গেল সেটিও গুরুত্বপূর্ণ। ধারালো আঘাতে রক্ত প্রবাহের দিক আছে, আর থেতলে মৃত্যু ভিন্ন। তাই শিকার করার উপকরণ ও আঘাতের ধরন বিষয়ে সতর্ক থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তীরের ধারালো অংশে আঘাত করলে শিকার খাওয়া যায়।
  • থেতলে মারা গেলে সেই শিকার খেতে নিষেধ এসেছে।
  • শিকারে মৃত্যুর কারণ যাচাই করা গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন