১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৫ - আল্লাহর জন্য ত্যাগের বর্ণনা

১ থেকে ১০০ নং হাদিস

আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে—কোন ভাষা সহীহ?

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৫

(ما ترك عبد شيئا لله لا يتركه إلا لله إلا عوضه منه ما هو خير له فى دينه ودنياه)موضوع بهذا اللفظ-وقد سمعته في كلمة ألقاها بعض الأفاضل من إذاعة دمشق في هذا الشهر المبارك شهر رمضانأخرجه أبو نعيم في " حلية الأولياء " (2 / 196) وعنه الديلمي (4 / 27 ـ الغرائب الملتقطة) والسلفي في " الطيوريات " (200 / 2) وابن عساكر (3 / 208 / 2 و15 / 70 / 1) من طريق عبد الله بن سعد الرقي حدثتني والدتي مروة بنت مروان قالت حدثتني والدتي عاتكة بنت بكار عن أبيها قالت: سمعت الزهري يحدث عن سالم بن عبد الله عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال: فذكره وقال أبو نعيم عقبه: حديث غريبوأقول: أن إسناده موضوع، فإن من دون الزهري لا ذكر لهم في شيء من كتب الحديث غير عبد الله بن سعد الرقي فإنه معروف، ولكن بالكذبقال الحافظ الذهبي في " ميزان الاعتدال في نقد الرجال " وتبعه الحافظ أحمد بن حجر العسقلاني في " لسان الميزان ": كذبه الدارقطني وقال: كان يضع الحديث وهاه أحمد بن عبدانوفيه علة أخرى وهي جهالة بكار هذا وهو ابن محمد وفي ترجمته أورده ابن عساكر ولم يذكر فيه جرحا ولا تعديلانعم صح الحديث بدون قوله في آخره في دينه ودنياه أخرجه وكيع في " الزهد " (2 / 68 / 2) وعنه أحمد (5 / 363) والقضاعي في " مسند الشهاب " (رقم 1135) بلفظ: " إنك لن تدع شيئا لله عز وجل إلا بدلك الله به ما هو خير لك منه وسنده صحيح على شرط مسلموأخرجه الأصبهاني أيضا في " الترغيب " (73 / 1) ثم روى له شاهدا من حديث أبيابن كعب بسند لا بأس به في الشواهد(ما ترك عبد شيىا لله لا يتركه الا لله الا عوضه منه ما هو خير له فى دينه ودنياه)موضوع بهذا اللفظ-وقد سمعته في كلمة القاها بعض الافاضل من اذاعة دمشق في هذا الشهر المبارك شهر رمضاناخرجه ابو نعيم في " حلية الاولياء " (2 / 196) وعنه الديلمي (4 / 27 ـ الغراىب الملتقطة) والسلفي في " الطيوريات " (200 / 2) وابن عساكر (3 / 208 / 2 و15 / 70 / 1) من طريق عبد الله بن سعد الرقي حدثتني والدتي مروة بنت مروان قالت حدثتني والدتي عاتكة بنت بكار عن ابيها قالت: سمعت الزهري يحدث عن سالم بن عبد الله عن ابن عمر ان رسول الله صلى الله عليه وسلم قال: فذكره وقال ابو نعيم عقبه: حديث غريبواقول: ان اسناده موضوع، فان من دون الزهري لا ذكر لهم في شيء من كتب الحديث غير عبد الله بن سعد الرقي فانه معروف، ولكن بالكذبقال الحافظ الذهبي في " ميزان الاعتدال في نقد الرجال " وتبعه الحافظ احمد بن حجر العسقلاني في " لسان الميزان ": كذبه الدارقطني وقال: كان يضع الحديث وهاه احمد بن عبدانوفيه علة اخرى وهي جهالة بكار هذا وهو ابن محمد وفي ترجمته اورده ابن عساكر ولم يذكر فيه جرحا ولا تعديلانعم صح الحديث بدون قوله في اخره في دينه ودنياه اخرجه وكيع في " الزهد " (2 / 68 / 2) وعنه احمد (5 / 363) والقضاعي في " مسند الشهاب " (رقم 1135) بلفظ: " انك لن تدع شيىا لله عز وجل الا بدلك الله به ما هو خير لك منه وسنده صحيح على شرط مسلمواخرجه الاصبهاني ايضا في " الترغيب " (73 / 1) ثم روى له شاهدا من حديث ابيابن كعب بسند لا باس به في الشواهد

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

কোন বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যখন কিছু ত্যাগ করে, তখন আল্লাহ তাকে তার দ্বীন ও দুনিয়াবী ক্ষেত্রে তার চাইতেও অতি কল্যাণকর বস্তু প্রতিদান হিসাবে দান করেন।এ ভাষায় হাদীসটি বানোয়াট।আমি (আলবানী) বলছি : হাদীসটি ১৩৭৯ হিজরী সনের রমাযান মাসে রেডিও দামেস্কে প্রচারিত কোন এক সম্মানিত ব্যক্তির বক্তব্যে শুনি।হাদীসটি আবূ নো’য়াইম “হিলইয়াতুল আওলিয়া” গ্রন্থে (২/১৯৬), দাইলামী “আল-গারাইয়েবুল মুলতাকাতাহ” গ্রন্থে, আস-সিলাফী “আত-তায়ূরীয়াত” গ্রন্তে (২/২০০) এবং ইবনু আসাকির (৩/২০৮/২, ১৫/৭০/১) আবদুল্লাহ ইবন সা’দ আর-রাকী সূত্রে .........বর্ণনা করেছেন।অত:পর আবূ নু’য়াইম বলেন : হাদীসটি গারীব।আমি (আলবানী বলছি : হাদীসটির সনদ বানোয়াট, কারণ হাদীসটির সনদে বর্ণিত যুহরীর নিচের বর্ণনাকারীগণের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনু সা’দ আর-রাকী ব্যতীত অন্য কোন বর্ণনাকারীর বিবরণ হাদীসগ্রন্থসমূহে মিলে না। তিনি পরিচিত, তবে মিথ্যুক হিসাবে। হাফিয যাহাবী “মীযানুল ই’তিদাল” গ্রন্থে এবং তার অনুসরণ করে হাফিয ইবনু হাজার আসকালানী “লিসানুল মীযান” গ্রন্থে বলেন :(আরবি) দারাকুতনী তাকে মিথ্যুক আখ্যা দিয়েছেন। তিনি আরো বলেছেন : তিনি হাদীস জাল করতেন। আর আহমাদ ইবনু আব্দান তাকে খুবই দুর্বল আখ্যা দিয়েছেন।হাদীসটিতে অন্য একটি সমস্যা রয়েছে, সেটি হচ্ছে বাক্বার ইবনু মুহাম্মাদ। তিনি মাজহূল (অপরিচিত)। ইবনু আসাকির তার জীবনীতে তার সম্পর্কে ভাল মন্দ কিছুই বলেনি।তব্যে হ্যাঁ হাদীসটি (আরবি) এ শব্দ ছাড়া সহীহ। যা ওয়াকী’ “আল-যুহুদ” নামক গ্রন্থে (২/৬৮/২) এবং তার থেকে ইমাম আহমাদ (৫/৩৬৩) ও কাযা’ঈ “মুসনাদুশ শিহাব” গ্রন্থে (১১৩৫) নিম্নের ভাষায় উল্লেখ করেছেন :(আরবি)‘তুমি আল্লাহ রাব্বুল আলামীনের উদ্দেশ্যে কিছু ত্যাগ করলে অবশ্যই আল্লাহ তার প্রতিদান হিসাবে তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন’।ইমাম মুসলিমের শর্তানুযায়ী হাদীসটির সনদ সহীহ।হাদীসটি ইসপাহানীও “আত-তারগীব” গ্রন্থে (১/৭৩) বর্ণনা করেছেন। অত:পর তিনি উবাই ইবনু কা’ব (রাঃ) হতে তার একটি শাহেদ [সাক্ষীমূলক] হাদীস এমন এক সনদে বর্ণনা করেছেন, শাহেদ হওয়ার ক্ষেত্রে যাতে কোন সমস্যা নেই।

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় বলা হয়েছে, কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ তাকে দ্বীন ও দুনিয়ায় তার চেয়ে উত্তম প্রতিদান দেন। প্রদত্ত আলোচনায় বলা হয়েছে, এই ভাষায় হাদিসটি বানোয়াট। অর্থাৎ বাক্যটি যেভাবে প্রচলিত, সেই নির্দিষ্ট ভাষায় এটি গ্রহণযোগ্য নয়। তবে লেখায় আরও বলা হয়েছে, “তুমি আল্লাহর উদ্দেশ্যে কিছু ত্যাগ করলে আল্লাহ তোমাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন”—এই অর্থের একটি বর্ণনার সনদ সহীহ। তাই এখানে খুব সূক্ষ্ম একটি শিক্ষা আছে: ভালো অর্থ থাকলেও নির্দিষ্ট শব্দকে সহীহ হাদিস বলা যাবে কি না, তা যাচাই করতে হয়। “আল্লাহর জন্য ত্যাগ” একটি গুরুত্বপূর্ণ আমল, কিন্তু জাল ভাষা ব্যবহার না করে সহীহ ভাষা ব্যবহার করা ভালো। মুসলিমের সতর্কতা হলো—অর্থ ভালো হলেও উৎস ঠিক আছে কি না দেখা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাদিসের অর্থ ভালো হলেও নির্দিষ্ট ভাষা যাচাই করা জরুরি।
  • আল্লাহর জন্য কিছু ত্যাগ করা প্রশংসনীয় আমল।
  • বানোয়াট ভাষা বাদ দিয়ে সহীহ বর্ণনা ব্যবহার করা উচিত।
  • ধর্মীয় কথা বলার সময় শব্দ ও সূত্র দুটোই গুরুত্বপূর্ণ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন