১/১. অধ্যায়ঃ
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৭ - শিরক ও ক্ষতি নিয়ে ভিত্তিহীন হাদিস
১ থেকে ১০০ নং হাদিস
শিরক ও মানুষের ক্ষতি নিয়ে ভিত্তিহীন বর্ণনার হুকুম
জাল ও যঈফ হাদীস সিরিজ : ৭
জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৭
اثنتان لا تقربهما: الشرك بالله والإضرار بالناسلا أصل له-وقد اشتهر بهذا اللفظ ولم أقف عليه في شيء من كتب السنة، ولعل أصله ما في " الإحياء " للغزالي (2 / 185) قال صلى الله عليه وسلم: خصلتان ليس فوقهما شيء من الشر: الشرك بالله والضر لعباد الله، وخصلتان ليس فوقهما شيء من البر: الإيمان بالله، والنفع لعباد الله وهو حديث لا يعرف له أصلقال العراقي في تخريجه: ذكره صاحب الفردوس من حديث علي، ولم يسنده ولده في مسندهولهذا أورده السبكي في الأحاديث التي وقعت في " الإحياء " ولم يجد لها إسنادا (4 / 156)اثنتان لا تقربهما: الشرك بالله والاضرار بالناسلا اصل له-وقد اشتهر بهذا اللفظ ولم اقف عليه في شيء من كتب السنة، ولعل اصله ما في " الاحياء " للغزالي (2 / 185) قال صلى الله عليه وسلم: خصلتان ليس فوقهما شيء من الشر: الشرك بالله والضر لعباد الله، وخصلتان ليس فوقهما شيء من البر: الايمان بالله، والنفع لعباد الله وهو حديث لا يعرف له اصلقال العراقي في تخريجه: ذكره صاحب الفردوس من حديث علي، ولم يسنده ولده في مسندهولهذا اورده السبكي في الاحاديث التي وقعت في " الاحياء " ولم يجد لها اسنادا (4 / 156)
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
দু’টি বস্তুর নিকটবর্তী হয়ো না, আল্লাহর সাথে শরীক স্থাপন করা এবং মানুষের ক্ষতি সাধন করা।হাদীসটির কোন ভিত্তি নেই।হাদীসটি এ বাক্যেই পরিচিতি লাভ করেছে। সুন্নাহের কোন গ্রন্থে এর ভিত্তি সম্পর্কে অবহিত হইনি। হতে পারে এর মূলে আছে গাযালীর “আল-ইহইয়া” গ্রন্থে (২/১৮৫) বর্ণিত কথিত হাদীস।হাফিয ইরাকী তাঁর “তাখরীজ” গ্রন্থে বলেনঃ হাদীসটি “ফিরদাউস” গ্রন্থের রচনাকারী আলী (রাঃ) এর হাদীস হতে উল্লেখ করেছেন। কিন্তু তাঁর ছেলে তাঁর “মুসনাদ” গ্রন্থে মুসনাদ হাদীস হিসাবে উল্লেখ করেননি।এ কারণেই সুবকী সেটিকে সেই সব হাদীসগুলোর অন্তর্ভুক্ত করেছেন (৪/১৫৬) যেগুলো “আল-ইহইয়া” গ্রন্থে এসেছে, অথচ তিনি সেগুলোর কোন সনদ পাননি।
জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৭-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় বলা হয়েছে, “দু’টি বস্তুর নিকটবর্তী হয়ো না—আল্লাহর সাথে শরীক করা এবং মানুষের ক্ষতি করা।” কথাটির অর্থ ভালো মনে হলেও প্রদত্ত আলোচনায় বলা হয়েছে, হাদিসটির কোনো ভিত্তি নেই। সুন্নাহর গ্রন্থে এর ভিত্তি পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। সম্ভবত এটি কিছু গ্রন্থে প্রচলিত কথিত বর্ণনা থেকে এসেছে, কিন্তু সনদ পাওয়া যায়নি। এখানে মূল বিষয় হলো—শিরক থেকে বাঁচা এবং মানুষের ক্ষতি না করা অবশ্যই বড় ইসলামী শিক্ষা; কিন্তু এই নির্দিষ্ট বাক্যকে হাদিস বলা ঠিক নয়। “শিরক ও মানুষের ক্ষতি হাদিস” নামে কোনো পোস্ট বা লেখা শেয়ার করার আগে উৎস দেখা দরকার। ভালো কথা হলেও রাসূল صلى الله عليه وسلم-এর নামে বলার জন্য দলিল দরকার। এতে হাদিসের মর্যাদা রক্ষা হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিরক থেকে দূরে থাকা ইসলামের বড় শিক্ষা।
- মানুষের ক্ষতি করা থেকে বাঁচা জরুরি।
- ভালো অর্থ থাকলেই কোনো কথা হাদিস হয় না।
- সনদহীন বর্ণনা রাসূল صلى الله عليه وسلم-এর নামে বলা উচিত নয়।
