৩২/৩৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৬৭ - হুদাইবিয়া সন্ধিতে ধৈর্য ও নমনীয়তা
হুদাইবিয়ার প্রান্তরে হুদাইবিয়ার সন্ধি।
হুদাইবিয়া সন্ধির হাদিস: ধৈর্য, চুক্তি ও নবী (صلى الله عليه وسلم)-এর নমনীয়তা
আল-লু'লু ওয়াল মারজান : ১১৬৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১১৬৭
حديث الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: لَمَّا صَالَحَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهْلَ الْحُدَيْبِيَةِ، كَتَبَ عَلِيٌّ بَيْنَهُمْ كِتَابًا، فَكَتَبَ: مُحَمَّدٌّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الْمُشْرِكُونَ: لاَ تَكْتُبْ مُحَمَّدٌ رَسُول اللهِ، لَوْ كُنْتَ رَسُولاً لَمْ نُقَاتِلْكَ، فَقَالَ لِعَلِيٍّ: امْحُهُ فَقَالَ عَلِيٌّ: مَا أَنَا بِالَّذِي أَمْحَاهُ فَمَحَاهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَصَالَحَهُمْ عَلَى أَنْ يَدْخُلَ هُوَ وَأَصْحَابُهُ ثَلاَثَةَ أَيَّامٍ، وَلاَ يَدْخُلُوهَا إِلاَّ بِجُلُبَّانِ السِّلاَحِ فَسَأَلُوهُ: مَا جُلُبَّانُ السِّلاَحِ فَقَالَ: الْقِرَابُ بِمَا فِيهِ
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) হুদাইবিয়াহ্তে (মক্কাহ্বাসীদের সঙ্গে) সন্ধি করার সময় ‘আলী (রাঃ) উভয় পক্ষের মাঝে এক চুক্তিপত্র লিখলেন। তিনি লিখলেন, মুহাম্মাদ আল্লাহর রাসূল (ﷺ)। মুশরিকরা বলল, ‘মুহাম্মাদ আল্লাহর রাসূল (ﷺ)’ লিখবে না। আপনি রাসূল (ﷺ) হলে আপনার সঙ্গে লড়াই করতাম না?’ তখন তিনি ‘আলীকে বললেন, ‘ওটা মুছে দাও’। ‘আলী(রাঃ) বললেন, ‘আমি তা মুছব না।’তখন আল্লাহর রাসূল (ﷺ) নিজ হাতে তা মুছে দিলেন এবং এই শর্তে তাদের সঙ্গে সন্ধি করলেন যে, তিনি এবং তাঁর সঙ্গী-সাথীরা তিন দিনের জন্য মাক্কায় প্রবেশ করবেন এবং জুলুব্বান (جُلُبَّانُ السِّلاَحِ) ব্যতীত অন্য কিছু নিয়ে প্রবেশ করবেন না। তারা জিজ্ঞেস করল, (جُلُبَّانُ السِّلاَحِ) মানে কী? তিনি বললেন, ‘জুলুব্বান’ মানে ভিতরে তরবারিসহ খাপ।
সহীহুল বুখারী, পর্ব ৫৩ : বিবাদ মীমাংসা, অধ্যায় ৬, হাঃ ২৬৯৮; মুসলিম, পর্ব ৩২: জিহাদ, অধ্যায় ৩৪, হাঃ ১৭৮৩
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১১৬৭-এর সারসংক্ষেপ
মূল বিষয়: সন্ধি। এই হাদিসে হুদাইবিয়া চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এসেছে। আলী (রাঃ) চুক্তিপত্রে “মুহাম্মাদ আল্লাহর রাসূল” লিখেছিলেন। মুশরিকরা আপত্তি করল। নবী (صلى الله عليه وسلم) আলীকে তা মুছতে বললেন। আলী (রাঃ) নিজের ভালোবাসা ও সম্মানের কারণে তা মুছতে চাননি। তখন নবী (صلى الله عليه وسلم) নিজ হাতে তা মুছে দেন। পরে শর্ত হয়, তিনি ও তাঁর সাহাবীরা তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করবেন এবং খাপে থাকা তরবারি ছাড়া অন্য অস্ত্র নিয়ে প্রবেশ করবেন না। হুদাইবিয়া সন্ধির এই হাদিসে ধৈর্য, চুক্তি রক্ষা, শান্তিপূর্ণ সমাধান এবং বড় লক্ষ্য সামনে রাখার শিক্ষা আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- চুক্তির সময় ধৈর্য ও সংযম দরকার।
- নবী (صلى الله عليه وسلم) নিজের মর্যাদা সত্য জেনেও শান্তির জন্য নমনীয়তা দেখিয়েছেন।
- আলী (রাঃ)-এর নবীপ্রেম এই ঘটনায় স্পষ্ট।
- শর্ত মেনে চলা চুক্তির একটি বড় অংশ।
