৩/১৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৯৩ - গোসল, পর্দা ও নিরাপত্তা
গোসলকারী কাপড় ইত্যাদি দ্বারা পর্দা করবে।
চাশতের সালাত ও নিরাপত্তা: উম্মু হানী (রাঃ)-এর হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৯৩
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯৩
حديث أُمِّ هَانِىءٍ بِنْتِ أَبِي طَالِبِ، قَالَتْ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، قَالَتْ، فَسَلَّمْتُ عَلَيْهِ؛ فَقَالَ: مَنْ هذِهِ فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِىءٍ بِنْتُ أَبي طَالِبٍ؛ فَقَالَ: مَرْحَبًا بِأُمِّ هَانِىءٍ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ [ص: 72] قُلْتُ يَا رَسُولَ اللهِ زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلاً قَدْ أَجَرْتُهُ، فُلاَنَ بْنَ هُبَيْرَةَ؛ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِىءٍ، قَالَتْ أُمُّ هَانِىءٍ: وَذَاكَ ضُحًى
উম্মু হানী বিনতু আবূ তালিব (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ফত্হে মক্কার বছর আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট গিয়ে দেখলাম যে, তিনি গোসল করছেন আর তাঁর মেয়ে ফাতিমা (রাঃ) তাঁকে আড়াল করে রেখেছেন। তিনি বলেনঃ আমি তাঁকে সালাম প্রদান করলাম। তিনি জানতে চাইলেনঃ এ কে? আমি বললামঃ আমি উম্মু হানী বিনতু আবূ তালিব। তিনি বললেনঃ মারহাবা, হে উম্মু হানী! গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে আট রাক‘আত সালাত আদায় করলেন।সালাত সমাধা করলে তাঁকে আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার সহোদর ভাই [‘আলী ইব্নু আবূ তালিব (রাঃ)] এক ব্যক্তিকে হত্যা করতে চায়, অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি। সে ব্যক্তিটি হুবায়রার ছেলে অমুক। তখন আল্লাহর রাসূল (ﷺ) বললেনঃ হে উম্মু হানী! তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমিও তাকে নিরাপত্তা দিলাম। উম্মু হানী (রাঃ) বলেনঃ এ সময় ছিল চাশতের ওয়াক্ত।
সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৪, হাঃ ৩৫৭; মুসলিম, পর্ব ৩: হায়য, অধ্যায় ১৬, হাঃ ৩৩৬
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু হানী বিনতু আবূ তালিব (রাঃ) ফত্হে মক্কার বছরের একটি ঘটনা বলেছেন। তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গিয়ে দেখেন, তিনি গোসল করছেন এবং ফাতিমা (রাঃ) তাঁকে আড়াল করে রেখেছেন। উম্মু হানী (রাঃ) সালাম দিলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে স্বাগত জানান। গোসল শেষে তিনি এক কাপড় জড়িয়ে আট রাকআত সালাত আদায় করেন। পরে উম্মু হানী (রাঃ) জানান, তিনি এক ব্যক্তিকে আশ্রয় দিয়েছেন, আর তাঁর ভাই তাকে হত্যা করতে চান। নবী (صلى الله عليه وسلم) বলেন, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমিও তাকে নিরাপত্তা দিলাম। শেষে বর্ণনায় আছে, সময়টি ছিল চাশতের সময়। হাদিসটি গোসলের পর পর্দা, সালাত এবং নিরাপত্তা দেওয়ার বিষয় একসাথে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গোসলের সময় ফাতিমা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-কে আড়াল করে রেখেছিলেন।
- গোসল শেষে নবী (صلى الله عليه وسلم) এক কাপড়ে আট রাকআত সালাত আদায় করেছেন।
- উম্মু হানী (রাঃ)-এর দেওয়া নিরাপত্তাকে নবী (صلى الله عليه وسلم) গ্রহণ করেছেন।
- ঘটনাটি চাশতের সময়ের—এ তথ্য হাদিসে এসেছে।
