১৫/২৯. অধ্যায়ঃ
যে ব্যক্তি হজ্জের ইহরাম বেঁধে মাক্কায় আসল তার জন্য তাওয়াফ ও সাঈতে কী করা অপরিহার্য।
আল লু'লু ওয়াল মারজান : ৭৭৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৭৬
حديث أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ عَنْ عَبْدِ اللهِ مَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهُ كَانَ يَسْمَعُ أَسْمَاءَ تَقُولُ، كُلَّمَا مَرَّتْ بِالْحَجُونِ: صَلَّى الله عَلَى مُحَمَّدٍ، لَقَدْ نَزَلْنَا مَعَهُ ههُنَا وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافٌ، قَلِيلٌ ظَهْرُنَا، قَلِيلَةٌ أَزْوَادُنَا، فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي عَائِشَةُ وَالزُّبَيْرُ وَفَلاَنٌ وَفُلاَنٌ، فَلَمَّا مَسَسْنَا الْبَيْتَ أَحْلَلْنَا ثُمَّ أَهْلَلْنَا مِنَ الْعَشِيِّ بِالْحَجِّ
আবূ বাক্র (রাঃ)-এর কন্যা আসমা (রাঃ)-এর আযাদকৃত গোলাম ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
যখনই আসমা (রাঃ) হাজ্জূন এলাকা দিয়ে গমন করতেন তখনই তাঁকে বলতে শুনেছেন صَلَّى الله عَلَى مُحَمَّدٍ ‘আল্লাহ তাঁর রাসূলের প্রতি রহমত নাযিল করুন’, এ স্থানে আমরা নবী (ﷺ)-এর সঙ্গে অবতরণ করেছিলাম। তখন আমাদের বোঝা ছিল খুব অল্প, যানবাহন ছিল একেবারে নগণ্য এবং সম্বল ছিল খুবই কম। আমি, আমার বোন ‘আয়িশা (রাঃ), যুবাইর (রাঃ) এবং অমুক অমুক ‘উমরাহ আদায় করলাম। তারপর বায়তুল্লাহর তাওয়াফ করে আমরা সকলেই হালাল হয়ে গেলাম এবং সন্ধ্যাকালে হজ্জের ইহ্রাম বাঁধলাম।
সহীহুল বুখারী, পর্ব ২৬ : উমরাহ, অধ্যায় ১১, হাঃ ১৭৯৬; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ২৯, হাঃ ১২৩৭
