৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৯৭-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৯৭-[৩১]
وَعَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيّ أَنَّه قَالَ: لَأَرْمُقَنَّ صَلَاةَ رَسُولِ اللّهِ ﷺ اللَّيْلَةَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ وَهُمَا دُوْنَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ وَهُمَا دُوْنَ اللَّتَيْنِ قَبْلَهُمَا [ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا] ثُمَّ أَوْتَرَ فَذلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً. رَوَاهُ مُسْلِمٌقَوْلُه: ثُمَّ صَلّى رَكْعَتَيْنِ وَهُمَا دُوْنَ اللَّتَيْنِ قَبْلَهُمَا أَرْبَعَ مَرَّاتٍ هَكَذَا فِي صَحِيْحِ مُسْلِمٍ وَإِفْرَادِه مِنْ كِتَابِ الْحُمَيْدِىْ وَمُوَطَّأ مَالِكٍ وَسُنَنِ أبىْ دَاوُدَ وَجَامِعِ الْأُصُوْلِ
যায়দ ইবনু খালিদ আল জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একবার ইচ্ছা করলাম, আজ রাত্রে আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত দেখব। প্রথমে তিনি হালকা দুই রাক্‘আত সালাত আদায় করলেন। তারপর দীর্ঘ দুই রাক্‘আত সালাত আদায় করলেন দীর্ঘ দীর্ঘ দীর্ঘ করে। তারপর তিনি আরো দুই রাক্‘আত সালাত আদায় করলেন যা পূর্বের দুই রাক্‘আত থেকে কম লম্বা ছিল। তারপর আরো দুই রাক্‘আত আদায় করলেন যা পূর্বের আদায় করা দুই রাক্‘আত হতে কম দীর্ঘ ছিল। তারপর তিনি আরো দুই রাক্‘আত যা আগে আদায় করা দুই রাক্‘আত হতে কম লম্বা ছিল। তারপর আরো দুই রাক্‘আত আদায় করলেন যা আগের আদায় করা দুই ‘রাক্‘আত থেকে কম দীর্ঘ ছিল। এরপর তিনি বিত্র আদায় করলেন। এ মোট তের রাক্‘আত (সালাত) তিনি আদায় করলেন। (মুসলিম)আর যায়দ-এর কথা, অতঃপর তিনি দুই রাক্‘আত আদায় করলেন যা প্রথমে আদায় করা দুই রাক্‘আত থেকে কম লম্বা ছিল। সহীহ মুসলিমে ইমাম হুমায়দীর কিতাবে, মুয়াত্তা ইমাম মালিক, সুনানে আবূ দাঊদ এমনকি জামি‘উল উসূলসহ সব স্থানে চারবার উল্লেখ করা হয়েছে। [১]
[১] সহীহ : মুসলিম ৭৬৫।
