৪/৩০. অধ্যায়ঃ
সুন্নাত ও এর ফজিলত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১১৯৬-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১১৯৬-[৩০]
وَعَنْهُ: أَنَّه رَقَدَ عِنْدَ رَسُولِ اللّهِ ﷺ فَاسْتَيْقَظَ فَتَسَوَّكَ وَتَوَضَّأَ وَهُوَ يَقُوْلُ: ﴿إِنَّ فِيْ خَلْقِ السَّموتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لِأَۤيَاتٍ لِّأُوْلِي الْأَلْبَابِ﴾ [آل عمران 3 : 190]. حَتّى خَتَمَ السُّوْرَةَ ثُمَّ قَامَ فَصَلّى رَكْعَتَيْنِ أَطَالَ فِيهِمَا الْقِيَامَ وَالرُّكُوْعَ وَالسُّجُوْدَ ثُمَّ انْصَرَفَ فَنَامَ حَتّى نَفَخَ ثُمَّ فَعَلَ ذلِكَ ثَلَاثَ مَرَّاتٍ سِتَّ رَكَعَاتٍ كُلُّ ذلِكَ يَسْتَاكُ وَيَتَوَضَّأُ وَيَقْرَأُ هَؤُلَاءِ الْايَاتِ ثُمَّ أَوْتَرَ بِثَلَاثٍ. رَوَاهُ مُسْلِمٌ
উক্ত রাবী ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এক রাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)-এর নিকট শুইলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) রাত্রে জাগলেন। মিসওয়াক করলেন ও ওজু করলেন। তারপর এ আয়াত পাঠ করলেন, ইন্না ফী খালকিস সামা-ওয়া-তি ওয়াল আরযি..... সূরার শেষ পর্যন্ত। এরপর তিনি দাঁড়ালেন, অতঃপর দুই রাক্’আত সালাত আদায় করলেন। সালাতে তিনি বেশ লম্বা ক্বিয়াম, রুকূ’ ও সিজদা করলেন। সালাত শেষে তিনি ঘুমিয়ে গেলেন ও নাক ডাকতে শুরু করলেন। এ রকম তিনি তিনবার করলেন। তিনবারে তিনি ছয় রাক্’আত সালাত আদায় করলেন। প্রত্যেকবার তিনি মিসওয়াক করলেন, ওজু করলেন। ঐ আয়াতগুলোও পাঠ করলেন। সর্বশেষ বিত্রের তিন রাক্’আত সালাত আদায় করলেন। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ৭৬৩।
