৪/৫২. অধ্যায়ঃ
বৃষ্টির জন্য সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৫১৫-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৫১৫-[৮]
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ: «لَيْسَتِ السُّنَةُ بِأَنْ لَا تُمْطَرُوا وَلَكِنِ السَّنَةُ أَنْ تُمْطَرُوا وَتُمْطَرُوا وَلَا تُنْبِتُ الْأَرْضُ شَيْئًا» . رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: বৃষ্টি না হওয়া প্রকৃত দুর্ভিক্ষ নয়। বরং প্রকৃত দুর্ভিক্ষ হলো, তোমরা বৃষ্টির পর বৃষ্টি লাভ করতে থাকবে অথচ মাটি ফসল উৎপাদন করবে না। (মুসলিম) [১]
[১] সহীহ : মুসলিম ২৯০৪, আহমাদ ৮৭০৩, ইবনু হিব্বান ৯৯৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪৮০, সহীহ আল জামি‘ আস্ সগীর ৫৪৪৭।
