৪/৫২. অধ্যায়ঃ
বৃষ্টির জন্য সালাত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ১৫১৪-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ১৫১৪-[৭]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللّهِ ﷺ «مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ ثُمَّ قَرَأَ: ﴿إِنَّ اللّهَ عِنْدَهٖ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ﴾» الْايَة. رَوَاهُ البُخَارِيُّ
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একবার বললেন: গায়বের চাবি পাঁচটি। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত করলেন, "নিশ্চয়ই আল্লাহ, যার নিকট রয়েছে কেয়ামতের জ্ঞান। আর তিনিই পাঠান মেঘমালা-বৃষ্টিধারা"-(সূরাহ লুক্বমান ৩১ : ৩৪)। (বুখারী) [১]
[১] সহীহ : বুখারী ৪৭৭৮, আহমাদ ৪৭৬৬।
