২/০. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৪-[১৭] - আলিমের মর্যাদা ও আল্লাহভীতি

ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ

আলিমের মর্যাদা ও আল্লাহভীতির শিক্ষা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২১৪-[১৭]

ورَوَاهُ الدَّارِمِيُّ عَنْ مَكْحُوْلٍ مُرْسَلًا وَلَمْ يَذْكُرْ رَجُلَانِ وَقَالَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِى عَلى اَدْنَاكُمْ ثُمَّ تَلَا هذِهِ الاۤيَةً ﴾اِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلمَاءٌ﴿ وَسَرَدَ الْحَدِيْثَ اِلى اۤخِرِه

মাকহূল (রহঃ) হতে বর্ণিতঃ

দারিমী এ হাদীসে মাকহূল (রহঃ) থেকে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন এবং দুই ব্যক্তির কথা উল্লেখ করেননি। আর তিনি বলেছেন, ‘আবিদের তুলনায় ‘আলিমের মর্যাদা এমন, যেমন তোমাদের একজন সাধারণ মানুষের উপর আমার মর্যাদা।এরপর তিনি (ﷺ) এ কথার প্রমাণে কোরআনের এ আয়াত তিলাওয়াত করলেনঃ إِنَّمَا يَخْشَى اللهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ “নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে ‘আলিমরাই তাঁকে ভয় করে”- (সূরা ফাত্বির/মালায়িকাহ্ ৩৫: ৮)।এছাড়া তাঁর হাদীসের অবশিষ্টাংশ তিরমিযীর বর্ণনার অনুরূপ। [১]

[১] হাসান : দারিমী ২৮৯।

মিশকাতুল মাসাবীহ হাদিস ২১৪-[১৭]-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় দারিমী মাকহূল রহঃ থেকে মুরসাল হিসেবে হাদিসটি এনেছেন। এখানে দুই ব্যক্তির কথার অংশ নেই, তবে আলিমের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে—আবিদের তুলনায় আলিমের মর্যাদা যেমন সাধারণ মানুষের উপর রাসূল صلى الله عليه وسلم-এর মর্যাদা। এরপর রাসূল صلى الله عليه وسلم কুরআনের আয়াত তিলাওয়াত করেন: আল্লাহর বান্দাদের মধ্যে আলিমরাই তাঁকে ভয় করে। বর্ণনার বাকি অংশ তিরমিযীর বর্ণনার মতো, যেখানে কল্যাণ শেখানো ব্যক্তির জন্য দোয়ার কথা এসেছে। এই হাদিসে ইলমকে শুধু তথ্য জানা হিসেবে দেখানো হয়নি; বরং আল্লাহভীতি, কল্যাণ শেখানো এবং মানুষের উপকারের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই সত্যিকারের ইলম মানুষকে বিনয়ী, সচেতন ও আল্লাহমুখী করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইলমের সঙ্গে আল্লাহভীতি যুক্ত থাকা দরকার।
  • আলিমের মর্যাদা তার জ্ঞান ও কল্যাণ শেখানোর কারণে।
  • মানুষকে ভালো শিক্ষা দেওয়া আল্লাহর কাছে সম্মানের কাজ।
  • জ্ঞান মানুষকে অহংকারী নয়, আল্লাহভীরু করার কথা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন