২/০. অধ্যায়ঃ
ইলম (বিদ্যা) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২১৫-[১৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২১৫-[১৮]
وَعَنْ اَبِيْ سَعِيْدٍ الْخُدْرِى قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إِنَّ النَّاسَ لَكُمْ تَبَعٌ وَإِنَّ رِجَالًا يَأْتُونَكُمْ مِنْ أَقْطَارِ الْأَرَضِ يَتَفَقَّهُونَ فِي الدِّينِ فَإِذَا أَتَوْكُمْ فَاسْتَوْصُوبِهِمْ خَيْرًا. رَوَاهُ التِّرْمِذِيُّ
আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ একদা লোকেরা (আমার পরে) তোমাদের অনুসরণ করবে। আর তারা দূর-দূরান্ত হতে দ্বীনের জ্ঞানার্জনের উদ্দেশে তোমাদের কাছে আসবে। সুতরাং তারা তোমাদের নিকট এলে তোমরা তাদেরকে ভাল কাজের (দ্বীনের ‘ইল্মের) নাসীহাত করবে। [১]
[১] য‘ঈফ : তিরমিযী ২৬৫০, য‘ঈফুল জামি‘ ১৭৯৭। কারণ এর সানাদে ‘‘আমারাহ্ ইবনু জুওয়াইন’’ নামে একজন দুর্বল রাবী রয়েছে। আবার কোন কোন ইমাম তাকে মিথ্যুকও বলেছেন।
