১০/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৫৫-[৪০] - খন্দকের ভয়ের সময় পড়ার দোয়া

বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - তৃতীয় অনুচ্ছেদ

ভয় ও বিপদের সময় নিরাপত্তার দোয়া

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৫৫-[৪০]

وَعَنْ أَبِىْ سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ: قُلْنَا يَوْمَ الْخَنْدَقِ: يَا رَسُوْلَ اللّٰهِ هَلْ مِنْ شَىْءٍ نَقُولُه؟ فَقَدْ بَلَغَتِ الْقُلُوبُ الْحَنَاجِرَ قَالَ: «نَعَمْ اَللّٰهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَاٰمِنْ رَوْعَاتِنَا» قَالَ: فَضَرَبَ اللّٰهُ وُجُوهَ أَعْدَائِه بِالرِّيحِ وَهَزَمَ اللّٰهُ بِالرِّيحِ. رَوَاهُ أَحْمَدُ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা খন্দক যুদ্ধের দিন বললাম, হে আল্লাহর রাসূল! আমাদেরকে কি কিছু বলবেন? আমাদের প্রাণ তো ওষ্ঠাগত। তিনি (ﷺ) বললেন, হ্যাঁ আছে। তোমরা বল, ‘‘আল্ল-হুম্মাসতুর ‘আওর-তিনা- ওয়া আ-মিন রও‘আ-তিনা-’’ (অর্থাৎ- হে আল্লাহ! তুমি আমাদেরকে দোষ-ত্রুটিগুলো ঢেকে রাখো, আমাদের ভয়-ভীতি নিরাপত্তায় পরিণত করো। বর্ণনাকারী [আবূ সা‘ঈদ আল খুদরী (রাঃ)] বলেন, অতএব আল্লাহ তা‘আলা তাঁর শত্রুদের ঝড়-ঝঞ্ঝা হাওয়া দিয়ে দমন করলেন এবং এ ঝড়-ঝঞ্ঝা হাওয়া দিয়েই তাদেরকে পরাজিত করলেন। (আহমাদ)[১]

[১] য‘ঈফ : আহমাদ ১০৯৯৬, য‘ঈফ আল জামি‘ ৪১১৮। কারণ এর সানাদে রুবাইহ একজন দুর্বল রাবী।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৫৫-[৪০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে খন্দকের দিনের একটি ঘটনা এসেছে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কি কিছু বলবেন? আমাদের প্রাণ যেন গলায় এসে পৌঁছেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি দোয়া শেখালেন, হে আল্লাহ! তুমি আমাদের দোষ-ত্রুটি ঢেকে রাখো এবং আমাদের ভয়-ভীতিকে নিরাপত্তায় পরিণত করো। বর্ণনাকারী বলেন, এরপর আল্লাহ শত্রুদের ঝড়ো হাওয়ার মাধ্যমে পরাজিত করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, ভয় যখন খুব তীব্র হয়, তখনও মুমিন আল্লাহর কাছে ফিরে যায়। ভয়ের দোয়া শুধু বাহ্যিক নিরাপত্তার জন্য নয়; এতে নিজের দুর্বলতা ও দোষ-ত্রুটি ঢেকে রাখার আবেদনও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তীব্র ভয়ের সময় আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া উচিত।
  • নিজের দোষ-ত্রুটি ঢেকে রাখার জন্য দোয়া করা যায়।
  • কঠিন অবস্থায় নবীজি সাহাবীদের দোয়া শিখিয়েছেন।
  • ভয়কে নিরাপত্তায় বদলে দেওয়ার ক্ষমতা আল্লাহর হাতে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন