১০/৫. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৫৬-[৪১] - বাজারে প্রবেশের দোয়া
বিভিন্ন সময়ের পঠিতব্য দোয়া - তৃতীয় অনুচ্ছেদ
বাজারে প্রবেশের দোয়া ও ক্ষতির লেনদেন থেকে আশ্রয়
মিশকাতুল মাসাবীহ : ২৪৫৬-[৪১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ২৪৫৬-[৪১]
وَعَن بُرَيْدَةَ قَالَ: كَانَ النَّبِىُّ ﷺ إِذَا دَخَلَ السُّوقَ قَالَ: «بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ إِنِّىْ أَسْأَلُكَ خَيْرَ هٰذِهِ السُّوقِ وَخَيْرِ مَا فِيهَا وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا اَللّٰهُمَّ إِنِّىْ أَعُوذُ بِكَ أَنْ أُصِيبَ فِيهَا صَفْقَةً خَاسِرَةً». رَوَاهُ الْبَيْهَقِىُّ فِى الدَّعَوَاتِ الْكَبِيْرِ
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কোন বাজারে প্রবেশ করলে বলতেন, ‘‘বিস্মিল্লা-হি, আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা খয়রা হা-যিহিস্ সূকি ওয়া খয়রা মা- ফীহা-, ওয়া আ‘ঊযুবিকা মিন্ শাররিহা- ওয়া শাররি মা- ফীহা-। আল্ল-হুম্মা ইন্নী আ‘ঊযুবিকা আন্ উসীবা ফীহা- সফক্বতান খ-সিরাতান’’ (অর্থাৎ- আল্লাহর নামে, হে আল্লাহ! আমি তোমার কাছে বাজারের কল্যাণ এবং এতে যা আছে তার কল্যাণ চাই। আমি আশ্রয় চাই এর অকল্যাণ হতে এবং এতে যা আছে তার অকল্যাণ হতে। হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই, এতে যেন কোন ক্ষয়-ক্ষতি ও ক্রয়-বিক্রয়ের ফাঁদে না পড়ি।)। (বায়হাক্বী- দা‘ওয়াতুল কাবীর)[১]
[১] য‘ঈফ : মুসতাদারাক লিল হাকিম ১৯৭৭, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৩০০, য‘ঈফ আল জামি‘ ৪৩৯১, মু‘জামুল আওসাত লিত্ব ত্ববারানী ৫৫৩৪, আল কালিমুত্ব ত্বইয়্যিব ২৩১। কারণ এর সানাদে আবূ ‘আমর একজন মাজহূল রাবী।
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
মিশকাতুল মাসাবীহ হাদিস ২৪৫৬-[৪১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাজারে প্রবেশের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এসেছে। তিনি আল্লাহর নামে শুরু করতেন এবং বাজারের কল্যাণ ও এর ভেতরের কল্যাণ চাইতেন। একই সাথে বাজারের অকল্যাণ এবং এর ভেতরের অকল্যাণ থেকে আশ্রয় চাইতেন। দোয়ায় আরও আছে, বাজারে যেন ক্ষতিকর ক্রয়-বিক্রয় বা লোকসানের ফাঁদে পড়তে না হয়। বাজার মানুষের প্রয়োজনের জায়গা, কিন্তু সেখানে লাভ-ক্ষতি, লোভ, ভুল সিদ্ধান্ত ও নানা অকল্যাণের আশঙ্কা থাকে। এই দোয়া শেখায়, ব্যবসা বা কেনাকাটার মতো সাধারণ কাজেও আল্লাহর সাহায্য চাওয়া উচিত। বাজারে প্রবেশের দোয়া তাই লেনদেনে সচেতনতা ও আল্লাহভীতি জাগায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাজারে ঢোকার সময় আল্লাহর নামে শুরু করা ভালো।
- বাজারের কল্যাণ ও অকল্যাণ—দুই দিকেই সচেতন থাকা উচিত।
- ক্ষতির লেনদেন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়।
- ব্যবসা ও কেনাকাটাতেও দোয়ার শিক্ষা আছে।
