১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯০৫-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯০৫-[৭]
وَعَن أبي رَافع قَالَ: اسْتَسْلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَكْرًا فَجَاءَتْهُ إِبِلٌ مِنَ الصَّدَقَةِ قَالَ: أَبُو رَافِعٍ فَأَمَرَنِي أَنْ أَقْضِيَ الرَّجُلَ بَكْرَهُ فَقُلْتُ: لَا أَجِدُ إِلَّا جَمَلًا خِيَارًا رَبَاعِيًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِهِ إِيَّاهُ فَإِنَّ خَيْرَ النَّاسِ أَحْسَنُهُمْ قَضَاءً» . رَوَاهُ مُسلم
আবূ রাফি' (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) (জনৈক ব্যক্তিকে) একটি যুবা উট ধার নিলেন। অতঃপর সদাক্বার উট (সরকারী কোষাগারে) আমদানী হলে আবূ রাফি' (রাঃ) আমাকে তার ঋণ পরিশোধ করতে আদেশ করলেন। আমি বললাম, শুধুমাত্র উটনীর বাচ্চা আছে (যা তুলনামূলকভাবে বড়)। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : সেই বড়টিই তাকে দিয়ে দাও; অবশ্যই লোকেদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে তার প্রাপ্য পরিশোধে উত্তমতা অবলম্বন করে।
[১] সহীহ : মুসলিম ১৬০০, আবূ দাঊদ ৩৩৪৬, নাসায়ী ৪৬১৭, তিরমিযী ১৩১৮, ইবনু মাজাহ ২২৮৫, আহমাদ ২৭১৮১, ইরওয়া ১৩৭১, সহীহ আত্ তারগীব ১৭৫৩।
