১২/৮. অধ্যায়ঃ
দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ২৯০৭-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ২৯০৭-[৯]
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ فَإِذَا أُتْبِعَ أحدكُم على مَلِيء فَليتبعْ»
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : সক্ষম ব্যক্তির জন্য (অন্যের দেনা পরিশোধে) গড়িমসি করা যুল্ম। ঋণগ্রস্ত ব্যক্তি দেনা পরিশোধের জন্য কোনো সক্ষম ব্যক্তির ওপর দায়িত্ব অর্পণ করলে তা গৃহীত করা কর্তব্য।
[১] সহীহ : বুখারী ২২৮৭, মুসলিম ১৫৬৪, আবূ দাঊদ ৩৩৪৫, নাসায়ী ৪৬৯১, তিরমিযী ১৩০৮, ইবনু মাজাহ ২৪০৪, আহমাদ ৮৯৩৮, সহীহ আত্ তারগীব ১৮১৪।
