১৩/৪. অধ্যায়ঃ
যে নারীদেরকে বিয়ে করা হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৭২-[১৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৭২-[১৩]
وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ: مَرَّ بِي خَالِي أَبُو بردة بن دِينَار وَمَعَهُ لِوَاءٌ فَقُلْتُ: أَيْنَ تَذْهَبُ؟ قَالَ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةَ أَبِيهِ آتِيهِ بِرَأْسِهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
বারা ইবনু 'আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমার মামা আবূ বুরদাহ্ ইবনু নায়ার (রাঃ)-কে পতাকা হাতে নিয়ে কোথাও যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছেন? উত্তরে বললেন, এক লোক তার পিতার (কোন) স্ত্রীকে বিয়ে করেছে, তার মাথা কাটার জন্য রাসূলুল্লাহ (ﷺ) আমাকে পাঠিয়েছেন।আবূ দাউদ, নাসায়ী, ইবনু মাজাহ ও দারিমীর অপর বর্ণনায় আছে যে, আমাকে তার গর্দান কাটতে (হত্যা করার) এবং ধন-সম্পদ ছিনিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। এ বর্ণনায় ‘মামার' শব্দের স্থলে ‘চাচার’ উল্লেখ আছে।
[১] সহীহ : তিরমিযী ১৩৬২, আবূ দাঊদ ৪৪৫৬-৫৭, নাসায়ী ৩৩৩১, ইবনু মাজাহ ২৬০৭, দারিমী ২২৪৫, ইরওয়া ২৩৫১।
