১৩/৪. অধ্যায়ঃ
যে নারীদেরকে বিয়ে করা হারাম - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩১৭৩-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩১৭৩-[১৪]
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُحَرِّمُ مِنَ الرِّضَاعِ إِلَّا مَا فَتَقَ الْأَمْعَاءَ فِي الثَّدْيِ وَكَانَ قبل الْفِطَام» . رَوَاهُ التِّرْمِذِيّ
উম্মু সালামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : দুগ্ধপান ততক্ষণ পর্যন্ত হারাম হয় যখন দুগ্ধপান পাকস্থলীতে প্রবেশ করে এবং যে দুধ ছাড়ানোর পূর্বে পান করা হয়।
[১] সহীহ : তিরমিযী ১১৫২, ইরওয়া ২১৫০, সহীহ আল জামি‘ ৭৬৩৩।
