১৪/০. অধ্যায়ঃ
গোলাম মুক্তিকরণ - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৩৮৭-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৩৮৭-[৬]
وَعَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصَّدَقَةِ الشَّفَاعَةُ بِهَا تُفَكُّ الرَّقَبَة» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এমন শাফা'আত (সুপারিশ) করা সর্বোত্তম সদাক্বাহ্, যে শাফা'আতের দরুন কোনো লোক গোলামী হতে মুক্তি লাভ করতে পারে।
[১] খুবই দুর্বল : শু‘আবুল ঈমান ৭২৭৯, আল কাবীর লিত্ব ত্ববারানী ৬৯৬২। কারণ এর সনদে আবূ বাকর আল হুযালী একজন মাতরূক রাবী।
