১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৪৭৩-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৪৭৩-[২৮]
وَعَن الْحسن عَن سَمُرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ عَبْدَهُ قَتَلْنَاهُ وَمَنْ جَدَعَ عَبْدَهُ جَدَعْنَاهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَزَادَ النَّسَائِيُّ فِي رِوَايَةٍ أُخْرَى: «وَمن خصى عَبده خصيناه»
হাসান (রাঃ) সামুরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি তার গোলামকে হত্যা করবে, আমরাও তাকে হত্যা করব। আর যে কেউ তার গোলামের কোনো অঙ্গ কাটবে, আমরাও তার অঙ্গ কেটে দেব।আর ইমাম নাসায়ী তাঁর অন্য বর্ণনায় এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন, যে কেউ তার গোলামকে খাসী করবে আমরাও তাকে খাসী করে দেব।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৫১৫, নাসায়ী ৪৭৩৭, তিরমিযী ১৪১৪, ইবনু মাজাহ ২৬৬৩, আহমাদ ২০১০৪, দারিমী ২৪০৪, য‘ঈফ আল জামি‘ ৫৭৪৯। কারণ এর সনদে রাবী হাসান আল বাসারী সাহাবী সামুরাহ্ হতে শ্রবণ করেননি।
