১৭/৭. অধ্যায়ঃ
দণ্ডবিধি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৫৭৯-[২৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৫৭৯-[২৫]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: لَمَّا نَزَلَ عُذْرِي قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَذَكَرَ ذَلِكَ فَلَمَّا نَزَلَ مِنَ الْمِنْبَرِ أَمَرَ بِالرَّجُلَيْنِ وَالْمَرْأَةِ فَضُرِبُوا حَدَّهُمْ. رَوَاهُ أَبُو دَاوُدَ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমাকে নির্দোষ প্রমাণ করে যখন কুরআনের আয়াত নাযিল হলো তখন নবী (ﷺ) মিম্বারের উপর দাঁড়িয়ে তা তিলাওয়াত করলেন। অতঃপর মিম্বার হতে নেমে দু'জন পুরুষ ও একজন মহিলাকে দণ্ড দেয়ার হুকুম করলেন। তখন লোকেরা তাদের ওপর (মিথ্যা অপবাদের) ‘হাদ্দ' জারি করলেন।
[১] হাসান : তিরমিযী ৩১৮১, আবূ দাঊদ ৪৪৭৪, ইবনু মাজাহ ২৫৬৭, আহমাদ ২৪০৬৬।
