১৭/৪. অধ্যায়ঃ
সাবধানতা অবলম্বনে শাস্তি প্রদান - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৬৩৩-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৬৩৩-[৪]
وَعَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا وَجَدْتُمُ الرَّجُلَ قَدْ غَلَّ فِي سَبِيلِ اللَّهِ فَاحْرُقُوا مَتَاعَهُ وَاضْرِبُوهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيث غَرِيب هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
উমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যদি তোমরা কোনো লোককে আল্লাহর পথে খিয়ানাত করতে (আত্মসাৎ করতে) দেখতে পাও, তাহলে তার ধন-মাল ও আসবাব জ্বালিয়ে ফেল এবং তাকে প্রহার করো।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ২৭১৩, তিরমিযী ১৪৬১, য‘ঈফ আল জামি‘ ৭১৭। কারণ এর সনদে সালিহ বিন মুহাম্মাদ বিন যায়িদাহ্ একজন দুর্বল রাবী। - (وَهٰذَا الْبَابُ خَالٍ مِنَ الْفَصْلُ الثَّالِثُ) এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।
