১৭/৫. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৬৪০-[৭] - মিশ্র ফল দিয়ে পানীয় তৈরিতে নিষেধ

মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা - প্রথম অনুচ্ছেদ

التَّعْزِيْزِহলো হাদ্দ ব্যতীত শিক্ষা দেয়া বা সতর্ক করা। ইবনু হুমাম বলেন : এটা কুরআন দ্বারা প্রমাণিত, আল্লাহ বলেনঃوَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطْعَنْكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا’‘এবং তাদেরকে প্রহার করো যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তাদের জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না’’- (সূরা আন্ নিসা ৪ : ৩৪)। আয়াতে স্ত্রীদেরকে শিষ্টাচার শিক্ষা দেয়ার জন্য প্রহারের আদেশ দিয়েছেন আল্লাহ তা‘আলা।‘কাফী‘তে রয়েছে,لَا تَرْفَعْ عَصَاكَ عَنْ أَهْلِكَরাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তুমি তোমার পরিবার থেকে তোমার লাঠিকে উঠিয়ে রাখবে না।নবী (ﷺ) আরো বলেছেন, আল্লাহ ঐ ব্যক্তির ওপর রহম করুন যখনই তার পরিবার তাকে দেখে তার ঘারে লাঠি ঝুলালো।আর এ সংক্রান্ত সবচেয়ে শক্তিশালী হাদীস হলোفَاضْرِبُوهُمْ عَلٰى تَرْكِهَا بِعَشْرٍ فِي الصِّبْيَانِতোমরা তোমাদের সন্তানদেরকে তাদের বয়স যখন দশ বছর, এমতাবস্থায় যদি তারা সালাত ছেড়ে দেয়। এটা সুস্পষ্ট দলীল- সতর্কতামূলক শাস্তি প্রদান করা বৈধ। সাহাবীরাও এ বিষয়ে ঐকমত্য হয়েছেন। আর তাম্রম্নতাশী সারাখসী থেকে উল্লেখ করে বলেন, সতর্কতামূলক শাস্তিতে কোনো সীমানা নেই বরং বিচারক যা ভালো মনে করেন তা করবেন। মূলতঃ উদ্দেশ্য হলো ধমকানো।মানুষও বিভিন্ন মানের তাদের মধ্যে কাউকে উপদেশের মাধ্যমে সতর্ক করবে, আবার কারো ক্ষেত্রে চর থাপ্পড়, আবার কারো ক্ষেত্রে কয়েদ করে রাখা। (মিরকাতুল মাফাতীহ)

নবীয তৈরিতে মিশ্রণ নিষেধের হাদিস

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৬৪০-[৭]

وَعَنْ أَبِي قَتَادَةَ: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ خَلِيطِ التَّمْرِ وَالْبُسْرِ وَعَنْ خَلِيطِ الزَّبِيبِ وَالتَّمْرِ وَعَنْ خَلِيطِ الزَّهْوِ وَالرُّطَبِ. وَقَالَ: «انْتَبِذُوا كُلَّ وَاحِدٍ عَلَى حِدَةٍ». رَوَاهُ مُسلم

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) কাঁচা ও শুকনা খেজুরকে মিশিয়ে এবং শুকনা আঙ্গুর ও শুকনা খেজুরকে মিশিয়ে এবং কাঁচা ও তাজা খেজুরকে মিশিয়ে পানীয় (নবীয বা শরবত) প্রস্তুত করতে নিষেধ করেছেন। অতঃপর বলেছেন: প্রত্যেকটি দিয়ে পৃথক পৃথকভাবে পানীয় তৈরি করতে পারো।

[১] সহীহ : মুসলিম ১৯৮৮, আবূ দাঊদ ৩৭০৪, আহমাদ ২২৬১৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৬৪০-[৭]-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ কাতাদাহ (রাঃ) জানান, নবী (صلى الله عليه وسلم) কয়েক ধরনের ফল মিশিয়ে পানীয় বা নবীয প্রস্তুত করতে নিষেধ করেছেন। কাঁচা ও শুকনা খেজুর, শুকনা আঙ্গুর ও শুকনা খেজুর, কাঁচা ও তাজা খেজুর—এই ধরনের মিশ্রণ বর্ণনায় এসেছে। এরপর তিনি বলেন, প্রত্যেকটি দিয়ে পৃথক পৃথকভাবে পানীয় তৈরি করো। হাদিসটির মূল শিক্ষা হলো—পানীয় প্রস্তুতের ক্ষেত্রে এমন মিশ্রণ থেকে বিরত থাকা, যা সমস্যা বা নেশার দিকে নিয়ে যেতে পারে। এখানে নিষেধ সরাসরি মিশ্রিত প্রস্তুত পদ্ধতির ওপর এসেছে, আর অনুমতি এসেছে পৃথকভাবে প্রস্তুত করার ক্ষেত্রে। তাই নবীয বা শরবত বানানোর সময় হাদিসে উল্লেখিত সীমা মানা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিছু ফল মিশিয়ে নবীয প্রস্তুত করতে নিষেধ এসেছে।
  • প্রত্যেকটি উপাদান আলাদা করে পানীয় বানানোর অনুমতি দেওয়া হয়েছে।
  • পানীয় তৈরির পদ্ধতিতেও সতর্কতা দরকার।
  • নেশার আশঙ্কা তৈরি করতে পারে এমন মিশ্রণ এড়িয়ে চলার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন