১৯/৩. অধ্যায়ঃ
কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহ্বান - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৩৯৩২-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৩৯৩২-[৭]
وَعَن النُّعْمَانِ بْنِ مُقَرِّنٍ قَالَ: شَهِدْتُ الْقِتَالَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا لَمْ يُقَاتِلْ أَوَّلَ النَّهَارِ انْتَظَرَ حَتَّى تهب الْأَرْوَاح وتحضر الصَّلَاة. رَوَاهُ البُخَارِيّ
নু'মান ইবনু মুকর্রিন (রাঃ) হতে বর্ণিতঃ
আমি অসংখ্য জিহাদে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে শারীক ছিলাম। তিনি (ﷺ) যদি দিনের প্রথমভাগে আক্রমণ না করতেন, তবে (দুপুর গড়িয়ে) মৃদু বাতাস প্রবাহিত হওয়া ও সালাতের ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করে যুদ্ধ শুরু করতেন।
[১] সহীহ : বুখারী ৩১৬০, তিরমিযী ১৬১৩।
