১৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯৯৯-[১৫] - যুদ্ধে মধু ও আঙ্গুর খাওয়ার ঘটনা

গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা - প্রথম অনুচ্ছেদ

গনীমাত হলো ঐ সম্পদ যা মুশরিকদের সাথে যুদ্ধের মাধ্যমে (তাদের নিকট থেকে) অর্জিত হয়। এটা নফল থেকে ‘আম বা ব্যাপক, আর ফাই হলো গনীমাত থেকে ‘আম্। কেননা আহলে শির্ক থেকে মুসলিমদের হাতে অর্জিত সকল সম্পদই গনীমাত। আবূ বকর আর্ রাযী (রহঃ) বলেন, গনীমাত ফাই, জিয্ইয়াহ্ও ফাই, সন্ধি চুক্তিবদ্ধের সম্পদও ফাই, জমির খিরাজ বা খাজনাও ফাই; কেননা এর প্রত্যেকটি মুশরিকদের নিকট থেকে আল্লাহ তা‘আলা মুসলিমদের হাতে সমর্পণ করেছেন। ‘আল্লামা ত্বীবী উল্লেখ করেছেন, ফুকাহাগণের অনেকের মতে মুশরিকদের নিকট থেকে যে মালই গ্রহণ বৈধ সেটাই ‘ফাই’।‘আল্লামা ইবনুল হুমাম (রহঃ) বলেনঃ যুদ্ধের মাধ্যমে মুশরিকদের নিকট থেকে যা নেয়া হয় তাকে গনীমাত বলা হয়। আর যুদ্ধ ছাড়া যা অর্জিত হয় যেমন জিয্ইয়াহ্, খিরাজ ইত্যাদি তাকে ‘ফাই’ বলা হয়।

যুদ্ধে পাওয়া খাদ্যসামগ্রী: মধু ও আঙ্গুরের বর্ণনা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৩৯৯৯-[১৫]

وَعَن ابْن عمر قَالَ: كُنَّا نُصِيبُ فِي مَغَازِينَا الْعَسَلَ وَالْعِنَبَ فنأكله وَلَا نرفعُه رَوَاهُ البُخَارِيّ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

যুদ্ধ চলাকালে আমরা মধু ও আঙ্গুর ইত্যাদি পেতাম, কিন্তু তা বায়তুল মালে (সরকারি কোষাগারে) জমা না দিয়ে নিজেরা ভোগ করতাম।

[১] সহীহ : বুখারী ৩১৫৪।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৩৯৯৯-[১৫]-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু উমার (রাঃ) বলেন, তাঁরা যুদ্ধের সময় মধু ও আঙ্গুর পেতেন, তা বায়তুল মালে জমা না দিয়ে নিজেরা খেতেন। এখানে গনীমাতের সাধারণ মাল ও খাদ্যসামগ্রীর ব্যবহারের মধ্যে একটি পার্থক্য বোঝা যায়। হাদিসের ভাষা শুধু মধু ও আঙ্গুরের মতো খাবারের কথা বলেছে। তাই এর বাইরে বড় কোনো দাবি করা ঠিক নয়। বর্ণনাটি দেখায়, যুদ্ধের সময়ে পাওয়া কিছু খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে খাওয়া হতো। তবে এটি গনীমাতের মাল আত্মসাৎ করার অনুমতি নয়, কারণ আগের ও পরের হাদিসগুলোতে খিয়ানতের ভয়াবহ সতর্কতা এসেছে। তাই এই হাদিসকে খাদ্যসামগ্রীর নির্দিষ্ট ব্যবহারের সীমায় বোঝা ভালো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যুদ্ধে পাওয়া মধু ও আঙ্গুর সাহাবীরা খেতেন।
  • খাদ্যসামগ্রী ও সাধারণ গনীমাতের মাল একভাবে বিবেচিত নাও হতে পারে।
  • হাদিসের বক্তব্য নির্দিষ্ট খাদ্যসামগ্রী পর্যন্ত সীমিত রাখা উচিত।
  • খাদ্য ব্যবহারের এই বর্ণনা খিয়ানতের অনুমতি নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন