২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৪০-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৪০-[২৭]
وَعَنْ سَلْمَى خَادِمَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: مَا كَانَ أَحَدٌ يَشْتَكِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا فِي رَأْسِهِ إِلَّا قَالَ: «احْتَجِمْ» وَلَا وَجَعًا فِي رِجْلَيْهِ إِلَّا قَالَ: «اخْتَضِبْهُمَا» . رَوَاهُ أَبُو دَاوُد
নাবী (সাঃ)-এর খাদীমাহ্ (সেবিকা) সালমা (রাঃ) হতে বর্ণিতঃ
কেউ মাথা ব্যথার অভিযোগ নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলে তিনি তাকে শিঙ্গা লাগাতে নির্দেশ দিতেন। আর কেউ পায়ের কষ্টের অভিযোগ নিয়ে এলে তাকে তাতে মেহেদী লাগানোর পরামর্শ দিতেন।
[১] হাসান সহীহ : আবূ দাঊদ ৩৮৫৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ২০৫৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৪৬১, আহমাদ ২৭৬১৭, আল মুসতাদরাক ৮২৪৬, ‘বায়হাক্বী’র কুবরা ২০০১০।
