২৩/০. অধ্যায়ঃ

চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৪৯-[৩৬]

وَعَن كبشةَ بنت أبي بكرةَ: أَنَّ أَبَاهَا كَانَ يُنْهِي أَهْلَهُ عَنِ الْحِجَامَةِ يَوْمَ الثُّلَاثَاءِ وَيَزْعُمُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّ يَوْمَ الثُّلَاثَاءِ يَوْمُ الدَّمِ وَفِيهِ سَاعَةٌ لَا يَرْقَأُ» . رَوَاهُ أَبُو دَاوُد

আবূ বাক্রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁর পিতা নিজেই পরিবারের লোকেদেরকে মঙ্গলবারে শিঙ্গা লাগাতে নিষেধ করতেন এবং তিনি বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : মঙ্গলবার রক্ত চলাচলের দিন এবং সে দিনের মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যাতে রক্ত (নির্গত হলে তা) বন্ধ হয় না।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৩৮৬২, য‘ঈফ আত্ তারহীব ২০২২, বায়হাক্বী’র কুবরা ২০০২২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘আব্দ বাকরাহ্ বাক্কার ইবনু ‘আবদুল ‘আযীয’’, যিনি নির্ভরযোগ্য নন। আরও একজন বর্ণনাকারী হলেন কায়সাহ্। যিনি কেবল মাজহূলুল হাল নন বরং মাজহূলুল ‘আইন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২২৫১ নং হাদীস, ৫/২৭৮ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন