২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৫০-[৩৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৫০-[৩৭]
وَعَنِ الزُّهْرِيِّ مُرْسَلًا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ احْتَجَمَ يَوْمَ الْأَرْبِعَاءِ أَوْ يَوْمَ السَّبْتِ فَأَصَابَهُ وَضَحٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَقَالَ: وَقَدْ أسْند وَلَا يَصح
ইমাম যুহরী (রহিমাহুল্লাহ) হতে মুরসালরূপে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি বুধ অথবা শনিবারে শিঙ্গা লাগানোর দরুন শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়, সে যেন নিজেকেই ধিক্কার দেয়। (আহমাদ ও আবু দাউদ; ইমাম আবূ দাউদ (রহিমাহুল্লাহ) বলেন : হাদীসটি কেউ মারফূ' হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু তা সঠিক নয়।)
[১] য‘ঈফ : আবূ দাঊদ এ হাদীসটি উল্লেখ করেছেন তাঁর কিতাব ‘‘আল মারাসীল’’-এর মধ্যে হাঃ ৪৫১, য‘ঈফাহ্ ১৫২৪; হিদায়াতুর্ রুওয়াহ্ ৪/২৭৭, হাদীসটি সুনান আবূ দাঊদে নেই। য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২০২৩, আল জামি‘উস্ সগীর ১২১২৫, য‘ঈফুল জামি‘ ৫৩৪৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৮১৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘সুলায়মান ইবনু আরকাম’’ নামের এক বর্ণনাকারী, যিনি য‘ঈফ। ইমাম বায়হাক্বী তাকে য‘ঈফ বলেছেন, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯/৩৪০ পৃঃ, হাঃ ২০০২৩। ইমাম যাহাবী (রহিমাহুল্লাহ) তাকে মাতরূক বলেছেন। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৪/৩২-৩৩ পৃঃ, হাঃ ১৫২৪।
