২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৫৫৫-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৫৫৫-[৪২]
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه
মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : যে ব্যক্তি শরীর দাগায় অথবা ঝাড়ফুঁক করায়, সে তাওয়াক্কুল হতে দূরে সরে পড়েছে।
[১] সহীহ : আহমাদ ১৮১৮০, তিরমিযী ২০৫৫, ইবনু মাজাহ ৩৪৮৯, আল জামি‘উস্ সগীর ১১০২৬, সহীহুল জামি‘ ৬০৮১, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৪৪, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৬২৮, শু‘আবুল ঈমান ১১৬৫, ‘বায়হাক্বী’র কুবরা ২০০২৯।
