২৩/২. অধ্যায়ঃ
জ্যোতিষীর গণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬০৩-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬০৩-[১২]
وَعَن الربيعِ مِثْلُهُ وَزَادَ: وَاللَّهِ مَا جَعَلَ اللَّهُ فِي نَجْمٍ حَيَاةَ أَحَدٍ وَلَا رِزْقَهُ وَلَا مَوْتَهُ وَإِنَّمَا يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَيَتَعَلَّلُونَ بِالنُّجُومِ
রবী' (রহঃ) হতে বর্ণিতঃ
বর্ণনাকারী রবী' হতেও অনুরূপ বর্ণনা রয়েছে। অবশ্য তিনি অতিরিক্ত এটাও বলেছেন : আল্লাহর কসম! আল্লাহ তা'আলা নক্ষত্রের মধ্যে না কারো হায়াত নির্ধারণ করে রেখেছেন, না কারো রিয্ক আর না কারো মৃত্যু। বস্তুতঃ এ সমস্ত লোকেরা আল্লাহর ওপর মিথ্যারোপ করে এবং নক্ষত্রসমূহকে কোন বস্তুর হওয়া না হওয়ার কারণ সাব্যস্ত করে৷
[১] সহীহ : আল আকাঈদ আল ইসলামিয়্যাহ্ ২/১৪৭৩ পৃঃ।
