২৩/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬০৪-[১৩] - জ্যোতিষ বিদ্যা ও জাদুর সতর্কতা

জ্যোতিষীর গণনা - তৃতীয় অনুচ্ছেদ

জ্যোতিষ বিদ্যা কেন বিপদের কারণ

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৪৬০৪-[১৩]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَبَسَ بَابًا مِنْ عِلْمِ النُّجُومِ لِغَيْرِ مَا ذَكَرَ اللَّهُ فَقَدِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ الْمُنَجِّمُ كَاهِنٌ والكاهنُ ساحرٌ والساحرُ كافرٌ».رَوَاهُ رزين

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি নক্ষত্র বিদ্যা বিষয়ে আল্লাহর বাতলানো উদ্দেশ্য ব্যতীত কিছু শিক্ষাও গ্রহণ করেছে, সে বস্তুত জাদুবিদ্যার এক অংশ হাসিল করেছে। আর জ্যোতিষী প্রকৃতপক্ষে গণক, আর গণক জাদুকর। আর জাদুকর কাফির।

[১] সহীহ : আল ইসতিযকার (৩৭৯৪২)-(৯৫৬), আত্ব ত্বিববু লি আবী দাঊদ (৪/১৫), ‘বায়হাক্বী’র কুবরা ১৬৯৫৫, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১১১১, শু‘আবুল ঈমান ৫১৯৭, আহমাদ ২০০০, ইবনু আবূ শায়বাহ্ ২৫৬৪, আবূ দাঊদ ৩৮০৫, ইবনু মাজাহ ৩৭২৬, সহীহুল জামি‘ ৬০৭৪, আল জামি‘উস্ সগীর ১০১৯, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩০৫১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৭৯৩।

অনুবাদের উৎস

প্রকাশক:
হাদিস একাডেমী
মতামত ও সংশোধনের শর্তাবলি

মিশকাতুল মাসাবীহ হাদিস ৪৬০৪-[১৩]-এর সারসংক্ষেপ

এই হাদিসে নক্ষত্র বিদ্যা নিয়ে খুব স্পষ্ট সতর্কতা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উল্লেখ করা উদ্দেশ্য ছাড়া নক্ষত্র বিদ্যার কিছু শেখে, সে জাদুবিদ্যার একটি অংশ গ্রহণ করে। এখানে উদ্দেশ্য হলো—নক্ষত্রকে আকাশের সৌন্দর্য, শয়তান বিতাড়ন এবং পথ চেনার চিহ্ন হিসেবে দেখা। কিন্তু নক্ষত্র দেখে মানুষের ভাগ্য, ভবিষ্যৎ, জীবন-মৃত্যু বা রিজিক নির্ধারণের দাবি করা ভিন্ন বিষয়। হাদিসে জ্যোতিষীকে গণকের সাথে, গণককে জাদুকরের সাথে এবং জাদুকরকে কঠিন সতর্কতার সাথে উল্লেখ করা হয়েছে। তাই মুমিনের জন্য জ্যোতিষ বিদ্যা, রাশি বিচার, ভাগ্য গণনা ও এমন অদৃশ্য দাবির কাছ থেকে দূরে থাকা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর বলা উদ্দেশ্য ছাড়া নক্ষত্র বিদ্যা শেখা বিপজ্জনক।
  • জ্যোতিষ বিদ্যা মানুষকে গণক ও জাদুর দিকে নিয়ে যেতে পারে।
  • নক্ষত্রকে ভাগ্য জানার মাধ্যম মনে করা উচিত নয়।
  • অদৃশ্য বিষয়ে আল্লাহর ওপর ভরসা রাখা ঈমানের নিরাপদ পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন