২৩/২. অধ্যায়ঃ
জ্যোতিষীর গণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬০৫-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬০৫-[১৪]
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ أَمْسَكَ اللَّهُ الْقَطْرَ عَنْ عِبَادِهِ خَمْسَ سِنِينَ ثُمَّ أَرْسَلَهُ لَأَصْبَحَتْ طَائِفَةٌ مِنَ النَّاسِ كَافِرِينَ يَقُولُونَ: سُقِينَا بِنَوْءِ الْمِجْدَحِ . رَوَاهُ النَّسَائِيّ
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যদি আল্লাহ তা'আলা তাঁর বান্দাদের জন্য পাঁচ বৎসর বৃষ্টি বন্ধ করে রাখেন এবং তারপর তা বর্ষণ করেন, তবুও মানুষের একদল এই বলে আল্লাহকে অস্বীকার করবে যে, 'মিজদাহ' নক্ষত্র কক্ষস্থানে পৌছার ফলেই আমাদের ওপর বৃষ্টি বর্ষিত হয়েছে।
[১] য‘ঈফ : নাসায়ী ১৫২৬ , য‘ঈফাহ্ ১৭২১, য‘ঈফ আল জামি‘উস্ সগীর ৪৭৯৮, ‘নাসায়ী’র কুবরা ১৮৩৬, দারিমী ২/৩১৪, ইবনু হিব্বান ৬০৬। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আত্তাব ইবনু হুনায়ন’’ নামের বর্ণনাকারী রয়েছে। য‘ঈফাহ্ ১৭২১৯।
