২৫/১. অধ্যায়ঃ

সালাম - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৬৫-[৩৮]

وَعَن جَابر قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لِفُلَانٍ فِي حَائِطِي عَذْقٌ وَأَنَّهُ آذَانِي مَكَانُ عَذْقِهِ فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ بِعْنِي عَذْقَكَ» قَالَ: لَا. قَالَ: «فَهَبْ لِي» . قَالَ: لَا. قَالَ: «فَبِعْنِيهِ بِعَذْقٍ فِي الْجَنَّةِ» ؟ فَقَالَ: لَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ الَّذِي هُوَ أَبْخَلُ مِنْكَ إِلَّا الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

গালিব (রহঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন : (হে আল্লাহর রাসূল!) আমার বাগানে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে। তার এ খেজুর গাছ আমাকে কষ্ট দেয়। নবী (ﷺ) ঐ ব্যক্তিকে ডেকে পাঠালেন এবং বললেন : তুমি তোমার খেজুর গাছটি আমার কাছে বিক্রয় করো। লোকটি বলল : না। তিনি (ﷺ) বললেন : তবে আমাকে দান করো। লোকটি বলল : না। তিনি (ﷺ) আবারো বললেন : জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে ওটা আমার নিকট বিক্রয় করো। লোকটি এবারও বলল : না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : আমি তোমার তুলনায় অধিক কৃপণ আর কাউকে দেখিনি। কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি সালাম করতে কৃপণতা করে।

[১] হাসান : আহমাদ ১৪৫১৭, কিন্তু মুসনাদে আহমাদের তাহক্বীকে শু‘আয়ব আরনাউত্ব বলেন, (مَا رَأَيْتُ الَّذِىْ هُوَ أَبْخَلُ مِنْكَ...) থেকে বাকী অংশটুকু ছাড়া হাদীসটি হাসান লিগয়রিহী। দেখুন- মুসনাদে আহমাদ- ১৪৫৫৭ : তাহক্বীক- শু‘আয়ব আরনাউত্ব। ‘বায়হাক্বী’র কুবরা ১২২৩১, আল মুসতাদরাক ২১৯৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২৭১৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন