২৫/৩. অধ্যায়ঃ

করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৮২-[৬]

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَدِمَ زَيْدُ بْنُ حَارِثَةَ الْمَدِينَةَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِي فَأَتَاهُ فَقَرَعَ البابَ فقامَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُرْيَانًا يَجُرُّ ثَوْبَهُ وَاللَّهِ مَا رَأَيْتُهُ عُرْيَانًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ فَاعْتَنَقَهُ وَقَبَّلَهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

যায়দ ইবনু হারিসাহ্ মাদীনায় আগমন করলেন। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) আমার ঘরে ছিলেন। যায়দ ইবনু হারিসাহ্ (রাঃ) এসে ঘরের দরজায় আওয়াজ করলেন, তখনই রাসূলুল্লাহ (ﷺ) খালি গায়ে চাদর টানতে টানতে তাঁর কাছে গেলেন। ('আয়িশাহ্ (রাঃ) বলেন :) আল্লাহর কসম! আমি তাঁকে এর পূর্বে বা পরে কখনো খালি গায়ে দেখিনি। রাসূল (ﷺ) তাঁর সাথে আলিঙ্গন করলেন এবং তাঁকে চুম্বন করলেন।

[১] য‘ঈফ : তিরমিযী ২৭৩২। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মুহাম্মাদ ইবনু ইসপদকব’’ নামের বর্ণনাকারী একজন প্রসিদ্ধ মুদাল্লিস রাবী। যে ‘‘আন’’ দ্বারা হাদীস বর্ণনা করেছেন। দেখুন- রিয়াযুস্ সলিহীন হাঃ ৮৯৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন