২৫/৩. অধ্যায়ঃ

করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৮৩-[৭]

وَعَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرٍ عَنْ رَجُلٍ مِنْ عَنَزةَ أنَّه قَالَ: قُلْتُ لِأَبِي ذَرٍّ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ؟ قَالَ: مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي وَبَعَثَ إِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ فَأَتَيْتُهُ وَهُوَ عَلَى سَرِيرٍ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ. رَوَاهُ أَبُو دَاوُد

আইয়ূব ইবনু বুশায়র (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ

তিনি ‘আনাযাহ্ গোত্রের এক ব্যক্তি হতে বর্ণনা করেন আমি একদিন আবূ যার গিফারী (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, তোমরা যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করতে, তখন কি তিনি তোমাদের সাথে করমর্দন করতেন? আবূ যার (রাঃ) বললেন : আমি যখনই তাঁর সাথে সাক্ষাত করেছি, তখনই তিনি আমার সাথে করমর্দন করেছেন।একদিন তিনি (ﷺ) আমাকে ডেকে পাঠালেন, তখন আমি বাড়িতে ছিলাম না। যখনই বাড়িতে এলাম, আমাকে সংবাদ দেয়া হলো। আমি রাসূল (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হলাম, তখন তিনি একটি খাটের উপর বসা ছিলেন। তিনি আমার সাথে আলিঙ্গন করলেন। আর এ আলিঙ্গন ছিল অতি উত্তম, অতি উত্তম।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫২১৪, য‘ঈফ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৬৩০, আহমাদ ২১৪৭৬, ‘বায়হাক্বী’র কুবরা ১৩৯৫৬, শু‘আবুল ঈমান ৮৯৫৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘আনাযাহ্’’ গোত্রের একজন অপরিচিত লোক আছে যার পরিচয় জানা যায় না। তুহফাতুল আহওয়াযী ৭/৪৩৪ পৃঃ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন