২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৮৪-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৮৪-[৮]
وَعَن عكرمةَ بن أبي جهلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ جِئْتُهُ: «مَرْحَبًا بِالرَّاكِبِ الْمُهَاجِرِ» . رَوَاهُ التِّرْمِذِيّ
‘ইকরিমাহ্ ইবনু আবূ জাহল (রাঃ) হতে বর্ণিতঃ
যেদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)- এর খিদমাতে উপস্থিত হই, তিনি আমাকে দেখেই বললেন : হিজরতকারী আরোহীর প্রতি মুবারকবাদ।
[১] য‘ঈফ : তিরমিযী ২৭৩৫, আল মুসতাদরাক ৫০৫৯, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৪৪২৮, শু‘আবুল ঈমান ৮৮৮৯। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ‘‘মূসা ইবনু মাস্‘ঊদ’’ নামের বর্ণনাকারী য‘ঈফ। দেখুন- তুহফাতুল আহ্ওয়াযী ৮/৫ পৃঃ।
