২৫/৩. অধ্যায়ঃ
করমর্দন ও আলিঙ্গন - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৬৯০-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৬৯০-[১৪]
وَعَن البراءِ قَالَ: دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أولَ مَا قدمَ المدينةَ فَإِذا عَائِشَة مُضْطَجِعَة قد أصابتها حُمَّى فَأَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ: كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ؟ وَقَبَّلَ خَدَّهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ
বারা' (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) যখন (কোন যুদ্ধ হতে) প্রথম মাদীনায় আসেন, তখন আমি তাঁর সাথে তাঁর ঘরে প্রবেশ করলাম। আমি দেখলাম, তাঁর কন্যা ‘আয়িশাহ্ (রাঃ) শুয়ে আছেন। তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন : হে বৎস! তুমি কেমন আছ? এবং তাঁর গালে চুম্বন করলেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৫২২২, বুখারী ৩৯১৮, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৮৮১৮, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৩৯৬৬।
