২৫/৮. অধ্যায়ঃ

নাম রাখা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৮১-[৩২]

عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جُبَيْرِ بْنِ شَيْبَةَ قَالَ: جَلَسْتُ إِلَى سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ فَحَدَّثَنِي أَنَّ جَدَّهُ حَزْنًا قَدِمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَا اسْمُكَ؟» قَالَ: اسْمِي حَزْنٌ قَالَ: «بَلْ أَنْتَ سَهْلٌ» قَالَ: مَا أَنَا بِمُغَيِّرٍ اسْمًا سَمَّانِيهِ أَبِي. قَالَ ابْنُ الْمُسَيَّبِ: فَمَا زَالَتْ فِينَا الْحُزُونَةُ بَعْدُ. رَوَاهُ البُخَارِيّ

হাযন (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন আমি সা'ঈদ ইবনু মুসাইয়াব (রহিমাহুল্লাহ)-এর কাছে বসেছিলাম। তিনি আমাকে এ হাদীস বর্ণনা করলেন যে, তাঁর দাদা ’’হাযন’’ (حَزْن) নবী (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হলেন। তখন তিনি (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন : তোমার নাম কী? তিনি জবাবে বললেন : আমার নাম ’’হাযন’’। তিনি ((ﷺ) বললেন : আমি তোমার নাম ’’সাহল’’ (سَهْل) রাখলাম। তিনি বললেন : আমি আমার নাম পরিবর্তন করতে চাই না। কেননা এ নাম আমার পিতা রেখেছেন। ইবনু মুসাইয়াব (রহিমাহুল্লাহ) বলেন, তারপর হতে (এ নামের দরুন) আমাদের পরিবার দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে।"

[১] সহীহ : বুখারী ৬১৯৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৯৩, আল আদাবুল মুফরাদ ৮৪১, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭২০৭, সহীহ ইবনু হিব্বান ৫৮২২, মুসনাদে আহমাদ ২৩৬৭৩, মুসান্নাফে ‘আবদুর রাযযাক ১৯৮৫১, সহীহ আল আদাবুল মুফরাদ ৬৪৯, আবূ দাঊদ ৪৯৫৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১৪।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন