২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৭৮২-[৩৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৭৮২-[৩৩]
وَعَنْ أَبِي وَهَبٍ الْجُشَمِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ وَأَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَبْدُ اللَّهِ وَعَبْدُ الرَّحْمَنِ وَأَصْدَقُهَا حَارِثٌ وهمامٌ أقبحها حربٌ ومُرَّة» . رَوَاهُ أَبُو دَاوُد
আবূ ওয়াব আল জুশামী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা নবীদের নামে নিজেদের নাম রাখবে। আল্লাহ তা'আলার নিকট নামসমূহের মধ্যে সর্বোত্তম হলো ‘আবদুল্লাহ এবং ‘আবদুর রহমান। আর (অর্থ ও প্রকৃতির দিক দিয়ে) বেশি সত্য নাম হলো— “হারিস” (কর্ষণকারী) ও “হাম্মাম” (ইচ্ছা পোষণকারী) ও এবং সবচেয়ে মন্দ নাম হলো, “হাব” (লড়াই) ও মুাহ্” (তিক্ততা ও দুঃখ)।
[১] (تَسَمُّوا أَسْمَاءَ الْأَنْبِيَاءِ) এ অংশটুকু ব্যতীত হাদীসটি সহীহ : আবূ দাঊদ ৪৯৫০, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯০৪, ১০৪০; সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৭৭। বিঃ দ্রঃ এ হাদীসটিকে আলবানী (রহিমাহুল্লাহ) প্রথমে য‘ঈফ বলেছিলেন, য‘ঈফুল জামি‘ ২৪৩৫, ইরওয়া ১১৭৪, আল কালিমুত্ব ত্বইয়িব ২১৭ নং। অতঃপর তিনি তার (য‘ঈফ) মতটি থেকে ফিরে এসে সহীহ বলে ঘোষণা দিয়েছেন, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯০৪, ১০৪০; আল কালিমুত্ব ত্বইয়িব ২১৮ নং, দারুল মা‘আরিফ ও তার ভূমিকায় ৫ নং পৃষ্ঠা দ্রঃ। দেখুন- তারাজু‘আতুল ‘আল্লামা আল আলবানী ফিত্ তাসহীহ ১/৬ পৃঃ, হাঃ ৪৩।
