২৫/৯. অধ্যায়ঃ
বক্তৃতা ও কবিতা আবৃত্তি - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৪৮০১-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৪৮০১-[১৯]
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي بقومٍ تُقْرَضُ شفاهُهم بمقاريض النَّارِ فَقُلْتُ: يَا جِبْرِيلُ مَنْ هَؤُلَاءِ؟ قَالَ: هَؤُلَاءِ خُطَبَاءُ أُمَّتِكَ الَّذِينَ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : মি'রাজের রাতে আমার গমন এমন একদল লোকের নিকট দিয়ে হলো, যাদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। আমি জিবরীল (আঃ)-কে জিজ্ঞেস করলাম : হে জিবরীল! এরা কারা? জিবরীল (আঃ) বললেন : এরা আপনার উম্মাতের মধ্যে ধর্মোপদেশদাতাগণ, যারা এমন কথা বলত, যার উপর তারা নিজেরা ‘আমাল করত না।
[১] হাসান : তিরমিযী (পাওয়া যায়নি)। হিদায়াতুর্ রুওয়াত ৪/৩৭০ পৃঃ, আহমাদ ১২৮৭৯, মুসনাদে আবূ ইয়া‘লা ৩৯৯২, শু‘আবুল ঈমান ৪৯৬৬, হিলইয়াতুল আওলিয়া ২/৩৮৬, আল মু‘জামুল আওসাত্ব ২৮৩২।
